Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ২ মাওবাদী

ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ২ মাওবাদী

Online Desk এপ্রিল 16, 2025
20250416_095723.jpg

ওঙ্কার ডেস্ক: দুই মাওবাদীর মাথার দাম ঘোষণা করা হয়েছিল ১৩ লক্ষ টাকা। ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল সেই দু’জন মাওবাদীর।

পুলিশের তরফে বুধবার জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ছত্তিশগড়ের কোন্ডাগাঁও এবং নারায়ণপুর জেলার সীমান্তবর্তী কিলাম-বারগুম গ্রামের একটি জঙ্গলে নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল নকশালবিরোধী অভিযানে বের হয়। সেই সময় মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বস্তার রেঞ্জের পুলিশের ইনস্পেকটর জেনারেল সুন্দররাজ পি জানিয়েছেন, ডিআরজি এবং বস্তার ফাইটারের সদস্যরা এই অভিযানে অংশ নিয়েছিলেন।

তিনি আরও জানিয়েছেন, ঘটনাস্থল থেকে দুই মাওবাদীর মৃতদেহ, একটি একে-৪৭ রাইফেল এবং অন্যান্য অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এখনও তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি। নিহত মাওবাদীদের একজনের নাম হালদার, অন্য জন রাম। দুজনেই পুলিশের তালিকায় ছিলেন।

পুলিশের তরফে জানানো হয়েছে হালদারের মাথার দাম ৮ লক্ষ টাকা এবং রাম-এর মাথার ৫ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল। উল্লেখ্য এখনও পর্যন্ত ছত্তিশগড়ে পৃথক সংঘর্ষে ১৪০ জন মাওবাদী নিহত হয়েছেন। তার মধ্যে নারায়ণপুর এবং কোন্ডাগাঁও সহ সাতটি জেলা নিয়ে গঠিত বস্তার বিভাগে নিহত হয়েছেন ১২৩ জন।

Post Views: 98

Continue Reading

Previous: বুধে ওয়াকফ আইনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানি সুপ্রিম কোর্টে
Next: শেখ হাসিনার পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর ১৭ হাজার কোটি টাকার শেয়ার বাজেয়াপ্ত

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.