Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • শ্বশুর বাড়িতে অস্বাভাবিক মৃত্যু হল এক গৃহবধূর

শ্বশুর বাড়িতে অস্বাভাবিক মৃত্যু হল এক গৃহবধূর

Online Desk জুন 27, 2025
sfdsfsf.png

আমজাদ আলী শেখ,পূর্ব বর্ধমান : শ্বশুর বাড়িতে অস্বাভাবিক মৃত্যু হল এক গৃহবধূর। শুক্রবার সকালে শ্বশুরবাড়িতে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করেছে গলসি পুলিশ। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । ঘটনার পর গ্রামের উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়িতে ভাংচুর চালায় ।
স্থানীয় সূত্রে খবর, গত সাত আট মাস আগে গোলসির কুরমুন গ্রামের বাসিন্দা প্রীতম নন্দী বয়স ২১ প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করে গোলসির আসকরণ গ্রামের ১৯ বছরের সুলতানা পারভীনকে। এরপর বেশ কিছুদিন ধরে বাড়িছাড়া ছিল দুজনেই। কিন্তু কয়েক মাস আগে থেকে কুরমুন গ্রামে স্বামীর বাড়িতে থাকতে শুরু করে সুলতানা। সুলতানা পশ্চিম বর্ধমানের একটি বেসরকারি কলেজের আইনের ছাত্রী ছিলেন। যদিও প্রীতম নন্দী তেমন কোন কাজ করতেন না।
এরপর কিছুদিন ধরে সুলতানা পারভীন ও প্রীতমের মধ্যে ঝামেলা হতে থাকে। তার কিছুদিন পর সুলতানা ফোন করে তার মা মেহেরুন্নেসা বেগমকে সমস্ত কিছু জানায় । সব কথা শোনার পরে বৃহস্পতিবার সুলতানা পারভীনকে তার স্বামীর বাড়ি থেকে আনতে যান তার মা বাবা। পরিবার সূত্রে খবর এরপরই সুলতানা পারভীন তাদের গাড়িতে উঠলে ঝামেলা শুরু করে দেয় প্রীতমের পরিবারের লোকজন। প্রীতমের পরিবারের লোকজন সুলতানার মাকে মারধর করে বলে অভিযোগ করা হয়। খবর পেয়ে তৎক্ষণাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আসে পুলিশ।
পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার এই ঘটনার পর শুক্রবার সকালের তার স্বামীর বাড়ি থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় সুলতানার মৃতদেহ উদ্ধার করে গলসি থানার পুলিশ। গৃহবধূকে হত্যার ঘটনায় প্রীতমসহ তার পরিবারের লোকদের আটক করে তদন্ত শুরু করে গলসি থানার পুলিশ।

Post Views: 356

Continue Reading

Previous: আহমেদাবাদে রথযাত্রায় বিশৃঙ্খলা, হাতির হানায় জখম এক
Next: ঢাকায় মন্দির ভাঙা নিয়ে উত্তেজনা ! হিন্দুদের সুরক্ষার জন্য বাংলাদেশকে ভারতের বার্তা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.