Skip to content
আগস্ট 31, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কাস্টমস হারিয়ে ভালো জায়গায় ইস্টবেঙ্গল

কাস্টমস হারিয়ে ভালো জায়গায় ইস্টবেঙ্গল

Online Desk আগস্ট 30, 2026
East-Bengal.jpg

স্পোর্টস রিপোর্টার : বিশ্বজিৎ ভট্টাচাৰ্যর দল ক্যালকাটা কাস্টমসকে ২-০ গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। এদিন ম্যাচের শুরুতেই ৩ মিনিটে এগিয়ে যায় টিম লাল হলুদ। মাঝমাঠ থেকে একক দক্ষতায় বল নিয়ে বক্সের মধ্যে ঢুকে যান অধিনায়ক তন্ময় দাস। সেখান থেকে বল চলে আসে মনোতোষের কাছে। গোল করেন মনোতোষ। ৩৬ মিনিটে দ্বিতীয় গোল আকাশের। মনোরঞ্জন সিং বক্সের মধ্যে বল ক্লিয়ার করতে অযথা ঝুঁকি নিলেন। ফলে সেই বল চলে আসে আকাশের কাছে। কার্যত ফাঁকা জালে বল জড়িয়ে দেন তিনি।মনোরঞ্জন পরে লাল কার্ডও দেখেন। তবে দ্বিতীয়ার্ধে আর গোলের ব্যবধান বাড়াতে পারেনি ইস্টবেঙ্গল। মহম্মদ বিলালরা সহজ সুযোগ নষ্ট করেন। ম্যাচের একেবারে শেষ লগ্নে কাস্টমস গোলকিপার সোমনাথ দত্তকেও টপকে গিয়েছিলেন। কিন্তু ফাঁকা গোলে বল ঠেলার আগেই দুর্দান্ত ক্লিয়ারেন্স করেন রুদ্রনাথ সামন্ত। অন্যদিকে কাস্টমসের রাজেন ওরাওঁ ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া করেন। এই ম্যাচের ফলে ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়াল ৯ ম্যাচে ২৩। সুপার সিক্স নিশ্চিত হয়ে গেল। প্রথম স্থানে আছে ভবানীপুর। রঞ্জন চৌধুরীর দলের পয়েন্ট ১১ ম্যাচে ২৭। ৫ সেপ্টেম্বর ডার্বি তার আগে নিজেদের খেলায় আরও উন্নতি চাইবে ইস্টবেঙ্গল।

Post Views: 26

Continue Reading

Previous: সবুজ মেরুনে যোগ দিতে সোমবারই শহরে আসছেন এরউইন

সম্পর্কিত গল্প

Errwine.jpg

সবুজ মেরুনে যোগ দিতে সোমবারই শহরে আসছেন এরউইন

Online Desk আগস্ট 30, 2026
MOJTOBA.jpg

মুসলিম দেশগুলোর কাছে মোজতবা খামেনেইর চিঠি, ‘প্রকৃত শত্রুকে চিনে নেওয়ার’ আহ্বান

Online Desk আগস্ট 30, 2026
Nepal-3.jpg

বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে চতুর্থ দফার ত্রাণসামগ্রীর তুলে দিল ভারত

Online Desk আগস্ট 30, 2026

You may have missed

East-Bengal.jpg

কাস্টমস হারিয়ে ভালো জায়গায় ইস্টবেঙ্গল

Online Desk আগস্ট 30, 2026
Errwine.jpg

সবুজ মেরুনে যোগ দিতে সোমবারই শহরে আসছেন এরউইন

Online Desk আগস্ট 30, 2026
MOJTOBA.jpg

মুসলিম দেশগুলোর কাছে মোজতবা খামেনেইর চিঠি, ‘প্রকৃত শত্রুকে চিনে নেওয়ার’ আহ্বান

Online Desk আগস্ট 30, 2026
Nepal-3.jpg

বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে চতুর্থ দফার ত্রাণসামগ্রীর তুলে দিল ভারত

Online Desk আগস্ট 30, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.