Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ওড়িশা ম্যাচ জিতে ছন্দে ফিরতে চান অস্কার

ওড়িশা ম্যাচ জিতে ছন্দে ফিরতে চান অস্কার

Online Desk অক্টোবর 21, 2024
IMG-20241021-WA0023.jpg

স্পোর্টস ডেস্ক :টানা পাঁচটি হারের পর চলতি ইন্ডিয়ান সুপার লিগে এ বার ওডিশা এফসি-র মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি। নতুন কোচ অস্কার ব্রুজোনের প্রশিক্ষণে এই প্রথম মাঠে নামবে তারা। গত ম্যাচের দিনই ভোরে কলকাতায় এসে পৌঁছন তিনি এবং সে দিন বিকেলে দলের ম্যাচ দেখতে স্টেডিয়ামেও চলে আসেন তিনি। তার পর দু’দিন অনুশীলনও করেছে। এত কম সময়ে দলের মধ্যে আমূল পরিবর্তন আনা যে সম্ভব নয়, তা তিনি খুব ভাল করেই জানেন। তাই কৌশলে এক এক করে দলের সমস্যাগুলির যথাসম্ভব দ্রুত সমাধান করা শুরু করেছেন তিনি।

এ জন্য সময়ও চাইছেন লাল-হলুদ বিভাগের নতুন কোচ। নতুন চ্যালেঞ্জ যে বেশ কঠিন, তা বুঝেই নিয়েছেন ব্রুজোন। তবে তাঁর বাস্তব লক্ষ্য যে সেরা ছয়ে থাকা, তাও জানিয়ে দিতে ভোলেননি। মঙ্গলবারের ম্যাচ খেলতে ভুবনেশ্বর উড়ে যাওয়ার আগে সোমবার সকালে অনুশীলনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অস্কার বলেন, এ পর্যন্ত আমি মাত্র দু’বার দল নিয়ে অনুশীলনে নামতে পেরেছি। তাও গতকাল সেইসব খেলোয়াড়দের নিয়ে মাঠে নেমেছিলাম, যারা ডার্বিতে খেলেনি। আজই প্রথম সবাইকে নিয়ে অনুশীলন করলাম। সবাইকে বুঝিয়েছি, দল এখন তাদের কাছে কী চায়। ওরা ধীরে ধীরে তা বুঝতেও পারছে বলে মনে হচ্ছে।

কী কী করণীয় তাঁদের এখন, তার তালিকা দিয়ে অস্কার বলেন, “আমাদের আরও চাপ নিতে ও পাল্টা চাপ দিতে হবে। খেলায় আরও তীব্রতা বাড়াতে হবে। আরও সঙ্ঘবদ্ধ ফুটবল খেলতে হবে। রক্ষণে ট্রানজিশনের গতি আরও বাড়াতে হবে। নিজেদের মধ্যে ব্যবধান আরও কমাতে হবে। এর আগের ম্যাচগুলোতে প্রতিপক্ষ মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে আমাদের সমস্যায় ফেলেছে, উইং দিয়ে আক্রমণ করে আমাদের রক্ষণে ফাটল ধরিয়েছে। এ বার আর তা হতে দেওয়া যাবে না। এ বার আমরা সফল হতে চাই। তবে তা কোচের পরিকল্পনার জন্য নয়, খেলোয়াড়দের দক্ষতার জন্য। তাদের বুঝতে হবে, এ ছাড়া তাদের আর কোনও রাস্তা নেই। আমাদের ইতিবাচক ফল পাওয়ার প্রবণতা থাকা দরকার”।

মঙ্গলবার তাদের সামনে ওডিশা এফসি, যারা গত চারটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে। দু’টি হার ও একটি ড্র নিয়ে তারা এখন লিগ টেবলের নীচের দিকে রয়েছে। গত বছর বসুন্ধরা কিংসের কোচ হিসেবে ওডিশার বিরুদ্ধে দু’টি ম্যাচে দল নামিয়েছিলেন অস্কার। সেই অভিজ্ঞতা থেকে প্রতিপক্ষ সম্পর্কে বলেন, “গত বছর ঘরের মাঠে আমরা জিতি ও ওদের মাঠে একটা সেটপিস গোলের জন্য হেরে যাই। তাই ওদের শক্তি-দুর্বলতা কিছুটা হলেও জানি আমি। তখন ওদের নিয়ে চর্চা করেছিলাম, এবারেও করেছি। ওরা যথেষ্ট শক্তিশালী দল। ওদের বিদেশীরা উইং দিয়ে দ্রুত আক্রমণে ওঠে। গত ম্যাচেও এই ব্যাপারটা দেখেছি। তবে আমরা আমাদের মানসিকতা বদলে ভাল লড়াই করার ব্যাপারে আত্মবিশ্বাসী। এ পর্যন্ত একটা ম্যাচও জিততে পারিনি আমরা। এ বার হয়তো জেতার মতো খেলতে পারব”।

হাতে সময় কম। তাই আগে গোল খাওয়াটা বন্ধ করতে চান অস্কার। গুরুত্বের দিক থেকে আক্রমণের সমস্যা সমাধানকে তার পরে রাখছেন বলে জানান তিনি। বলেন, “গত কয়েকটা ম্যাচের পরিসংখ্যান ঘাঁটলে দেখতে পাবেন ইস্টবেঙ্গল প্রতিপক্ষের চেয়ে বেশি সুযোগ তৈরি করতে পেরেছে। কিন্তু গোল পাচ্ছে না। এই জায়গাটায় আমাদের শোধরাতে হবে। প্রতিপক্ষের গোলের সামনে আমাদের আরও তৎপর হতে হবে। এটা হয়তো এখনই পুরোপুরি আনা যাবে না। তবে রক্ষণে তৎপরতা ও মনসংযোগ বাড়িয়ে গোল খাওয়াটা আগে কমাতে হবে আমাদের। সে রকম ভাবেই প্রস্তুতি নিচ্ছি”।

Post Views: 78

Continue Reading

Previous: নরমে গরমে বৈঠক শেষে অনশন তোলার সিদ্ধান্ত ডাক্তারদের
Next: ” দানা”ঘূর্ণিঝড়ের সতর্কতা পাথরপ্রতিমা, ও বকখালিতে

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.