Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • একাধিক সহজ সুযোগ নষ্ট করেও রেলকে বেলাইন করল ইস্টবেঙ্গল

একাধিক সহজ সুযোগ নষ্ট করেও রেলকে বেলাইন করল ইস্টবেঙ্গল

Online Desk আগস্ট 9, 2023
WhatsApp-Image-2023-08-09-at-6.29.56-PM.jpeg

অঞ্জন চট্টোপাধ্যায়, কলকাতা : রেলওয়ে এফসিকে বেলাইন করলো ইস্টবেঙ্গল। যদিও পুরো বেলাইন করতে পারলো না। একাধিক গোলে জেতা ম্যাচ ৫-০ গোলে জিতলো ২-০ ব্যবধানে।১০ মিনিটের মাথায় নিশ্চিত গোল নষ্ট করেন ইস্টবেঙ্গলের আমন। পায়ের কাজে তিনি তিনজনকে কাটিয়ে বক্সে প্রবেশ করেন। শটও নেন, কিন্তু সেটা বাইরে মারেন। বিপক্ষের গোলকিপার প্রথম পোস্টে থাকলও বলটা গোলে থাকলে আটকাতে বেগ পেতে হত।২০ মিনিটের মাথায় দুরন্ত গোল করে ইস্টবেঙ্গল’কে এগিয়ে দেন আমন(১-০)। দুই জনকে কাটিয়ে বাঁ প্রান্ত দিয়ে ঢুকে গোলটি করেন তিনি। এক গোল হজম করার পর কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে রেলওয়ে। তবে তাদের মধ্যে তাল-মিলের অভাব থাকায় প্রথমার্ধে গোলশোধ করতে পারেনি তারা। বিরতির আগে একটি সহজ সুযোগ নষ্ট করে ইস্টবেঙ্গল। ৩৭ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে ফাঁকা গোলে শট নেন বিষ্ণু। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি, বিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে বলটি কর্নার হয়ে যায়। প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়ে শেষ হয় ম্যাচ।দ্বিতীয়ার্ধে ফিরে এসে একাধিক সুযোগ নষ্ট করে ইস্টবেঙ্গল। ৬৪ মিনিটের মাথায় লাল-হলুদের ব্যবধান বাড়ান নিশু কুমার(২-০)। বাঁ প্রান্ত থেকে বক্সে ঢুকে গোলটি করেন তিনি। উল্লেখ্য, ডুরান্ড কাপে নিজেদের প্রথম ম্যাচেই লাল কার্ড দেখেছিলেন তিনি। ৭৩ মিনিটে ফাঁকা সুযোগ নষ্ট করে ইস্টবেঙ্গল। ডান দিক থেকে আমনের বাড়ানো পাস পেয়েও গোলের ছয় গজ দূর থেকে বলটিকে জালে জড়াতে ব্যর্থ হন সঞ্জীব ঘোষ। ৮৭ মিনিট নাগাদ গোল লক্ষ্য করে একটি শট করেছিলেন তন্ময় দাস। কিন্তু তাতে গোল ব্যবধান বাড়াতে পারেনি ইস্টবেঙ্গল। এই সুবাদে ২-০ গোলের ফলাফল নিয়েই মাঠ ছাড়ে লাল-হলুদ।

Post Views: 102

Continue Reading

Previous: এক খুদে শিল্পীর ক্যানভাস
Next: ডার্বির টিকিটের হাহাকার, কখন কোথায় পাওয়া যাবে ডার্বির টিকিট ?

সম্পর্কিত গল্প

শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026
িিিি.jpg

গোয়া ম্যাচ ড্র করে চাপে ইস্টবেঙ্গল

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.