Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • গলসির লোকালয়ে মস্ত অজগর ! এলাকায় আতঙ্ক

গলসির লোকালয়ে মস্ত অজগর ! এলাকায় আতঙ্ক

Online Desk সেপ্টেম্বর 30, 2025
Ajagar-1.jpg

নিজস্ব প্রতিনিধি, গলসি,পূর্ব বর্ধমান : গলসিতে লোকলয় থেকে উদ্ধার হল অজগর সাপ। গলসির উচ্চগ্রামের কদমপাড়ায় বাড়ির পাশে সবজি ক্ষেতে জালে জড়িয়ে আটকে পড়েছিল সাপটি। অজগর সাপের নাম শুনতেই রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ফলে আশপাশের গ্রামের মানুষ সাপটিকে দেখতে ভিড় জমান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তারাই খবর দেন বনদপ্তরে। পরে বনদপ্তরের দু জন প্রতিনিধি এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।

কসবা বিট হাউসের বন সহায়ক সামিম আনসারী জানান, ১০ কেজি ওজনের অজগর প্রজাতির নির্বিষ এই সাপটির নাম রক পাইথন বা ময়াল। এটি সচারাচর জঙ্গলে দেখা যায়। তিনি বলেন, সাপটির বয়স আনুমানিক তিনচার বছর। খাবারের খোঁজে কোনভাবে লোকালয়ে চলে এসেছে। তারা সাপটিকে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে জঙ্গলে ছেড়ে দেবেন। এদিকে এলাকায় অজগর সাপ দেখা গেছে শুনে সাধারণ মানুষের মধ্যে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা মাতাল হেমরম জানিয়েছেন, সকালে তিনি ঘাস কাটতে যাবার সময় সবজি ক্ষেতে জালে আটকে থাকতে দেখেন সাপটিকে। তিনি দেখে বুঝতে পারেন এটি অজগর বা ময়াল সাপ। এরপর তিনি জালের চারপাশে কেটে জাল সহ সাপটিকে নিয়ে আসেন। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় সাপটি সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় বনদপ্তর।

Continue Reading

Previous: কোয়েট্টায় ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ, নিহত কমপক্ষে ১৩
Next: রাজস্থান সরকারের সরবরাহ করা কাশির সিরাপ খেয়ে মৃত্যু ৫ বছরের শিশুর

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.