Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ইডেনে প্রথম ডিভিশন ফাইনালে ইস্টবেঙ্গল -ভবানীপুর ঝামেলা, সামনে ভোট বলেই কি ব্যবস্থা নিতে ভয় পাচ্ছে সিএবি!

ইডেনে প্রথম ডিভিশন ফাইনালে ইস্টবেঙ্গল -ভবানীপুর ঝামেলা, সামনে ভোট বলেই কি ব্যবস্থা নিতে ভয় পাচ্ছে সিএবি!

Online Desk জুন 6, 2025
Bhawanipore-East-Bengal-joint-winners-of-First-Division-Championship-1.jpg

স্পোর্টস ডেস্ক : দিনরাতের প্রথম ডিভিশন ফাইনালে ইস্টবেঙ্গল বনাম ভবানীপুর ম্যাচের শেষ দিন উত্তপ্ত ইডেনে ক্লাব হাউস।হাতাহাতিতে জড়ালেন ইস্টবেঙ্গল-ভবানীপুর, দু দলের ক্রিকেটার এমনকি কর্তারাও। চলে গালিগালাজও। এদিন বৃষ্টি র কারণে খেলা বন্ধ হয়। এরপরই ইস্টবেঙ্গলের ক্রিকেটার ঋত্বিক চট্টোপাধ্যায়ের সঙ্গে ভবানীপুরের উইকেটকিপার শাকির হাবিব গান্ধীর বচসা দিয়ে ঝামেলার সূত্রপাত। মাঠেই শুরু হয় ঝামেলা। এরপর দুই দলের ড্রেসিংরুমে দুই দলের ক্রিকেটার আর কর্মকর্তা দের মধ্যে ঝামেলা। ইডেনের ড্রেসিংরুমের পুলিশ পাহারার ব্যবস্থাও করা হয়। ভবানীপুর প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে তোলে ৬৪৩ আর ইস্টবেঙ্গল ২৪৩ রানে ৮ উইকেট। এরপর বৃষ্টির জন্য ম্যাচ আর হয়নি। যুগ্ম চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল আর ভবানী পুর।ভবানী পুরের অভিযোগ ইস্টবেঙ্গল ইচ্ছা করে সময় নষ্ট করেছে নাহলে তারা ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হত।

ম্যাচের শেষে ভবানীপুর ক্লাবের শীর্ষ কর্তা সৃঞ্জয় বসু বলেন, ‘সিএবি লিগের নাম বদলে ইস্টবেঙ্গল লিগ করে দেওয়া উচিত।’ ইস্টবেঙ্গল ক্রিকেট সচিব সঞ্জীব আচার্য বললেন, এক হাতে তালি বাজে না। ওরা আগে নিজেদের আয়নায় দেখুন।এই ঘটনায় সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমার চল্লিশ বছরের ক্রিকেট কেরিয়ারের এমন ঘটনা দেখিনি। ব্যাখ্যা করার মতো ভাষা নেই। ক্রিকেটার, অফিসিয়ালরা যেভাবে ঝামেলায় জড়াল। রিপোর্ট দেখার পর মিটিং ডেকে আমরা যা করার করব। ইস্টবেঙ্গল কিংবা ভবানীপুর কে কী বলছে জানি না। দুটো দলই যা করেছে তা বলার মতো ভাষা নেই।’ শুধু এবারেই প্রথম নয় গড়াপেটা থেকে ভুয়ো আঁধার কার্ড করিয়ে ভিন রাজ্যের ক্রিকেটারদের খেলানোর অভিযোগ বারবার মুখ পুড়েছে সিএবির। এবারে হাতাহাতি। সামনে সিএবি নির্বাচন কোনো পক্ষই ঝামেলা চায় না সব ক্লাব তুষ্ট রাখাই উদ্দেশ্য সিএবির শাসক গোষ্ঠীর।

Post Views: 344

Continue Reading

Previous: অবশেষে থানায় হাজিরা দিলেও, মুখে কুলুপ অনুব্রতর, বললেন, “আগে দু দিন দেখি, তারপর…”
Next: হংকং ম্যাচের ২৫ জনের দল ঘোষণা ভারতের

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.