Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • অতীত থেকে শিক্ষা নেবে ইস্টবেঙ্গল :কুয়াদ্রাত

অতীত থেকে শিক্ষা নেবে ইস্টবেঙ্গল :কুয়াদ্রাত

Online Desk অক্টোবর 26, 2023
c4d6f84c5b6dd9e7bfc2d1ca39a234af-1.jpg

স্পোর্টস ডেস্ক :ছাড়তে হয় লাল-হলুদ বাহিনীকে। তার আগের ম্যাচেও বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে একই ঘটনা ঘটে।

এর ব্যাখ্যা করতে গিয়ে স্প্যানিশ কোচ কার্লস কুয়াদ্রাত বলেন, “আসলে আমাদের দলে এ বার অনেক নতুন খেলোয়াড় আছে। ওদের আরও পরিণত হয়ে উঠতে হবে। এই হারটা আমাদের কাছে একটা বড় শিক্ষা। বেঙ্গালুরুতে শেষ ম্যাচেও এ রকম হয়েছিল। আমাদের মানসিক ভাবে আরও শক্তিশালী হতে হবে, যাতে এই কঠিন দলগুলোর বিরুদ্ধে ভাল খেলতে পারি”।

কোচের দৃষ্টিভঙ্গি থেকে হয়তো এই কথাগুলি ঠিকই, কিন্তু তাঁর এই যুক্তির পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠতেই পারে, এখনও যদি দলের খেলোয়াড়রা পরিণত হয়ে উঠতে না পারেন, তা হলে গত চার মাস ধরে নিয়মিত একসঙ্গে মাঠে নেমে কী লাভ হল?

যদিও আইএসএল চ্যাম্পিয়ন কোচ কুয়াদ্রাত বলছেন, এমন বেশিদিন চলতে দেবেন না তিনি, “এই ভুলগুলো শোধরাতে হবেই। গত ম্যাচে একটা পেনাল্টি আমাদের শেষ করে দিয়েছিল, এই ম্যাচে একটা ফ্রি কিকের জন্য আমরা খেলা থেকে হারিয়ে গেলাম। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে হবে আমাদের। প্রতি ম্যাচে এমন হতে দেওয়া যাবে না”।সুযোগ নষ্ট করাও ইস্টবেঙ্গলের ধারাবাহিকতা বজায় রাখতে না পারার অন্যতম একটি কারণ। এ পর্যন্ত তারা চারটি ম্যাচে মাত্র এগারোটি শট গোলে রাখতে পেরেছে। লক্ষ্যভ্রষ্ট হয়েছে ২২টি শট। ৩২টি গোলের সুযোগ তৈরি করেছে তারা, যার মধ্যে গোলে পরিণত হয়েছে মাত্র চারটি। যতই তাদের আক্রমণ বিভাগ খাতায় কমমে শক্তিশালী হোক না কেন, এই পরিসংখ্যানে উন্নতি না ঘটাতে পারলে এ মরশুমেও ইস্টবেঙ্গলের পক্ষে প্রথম ছয়ে থাকা কঠিন হবে।

লিগের প্রথম ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের পর লাল-হলুদ কোচ বলেছিলেন, “আমরা সবে মরশুম শুরু করছি এবং অনেক কিছুই ক্রমশ উন্নতি হবে। অনেক ভাল ভাল সুযোগ তৈরি করেছি আমরা। শুরুতেই আমরা গোল পেয়ে গেলে ছবিটা পুরো বদলে যেত। সেক্ষেত্রে প্রতিপক্ষ গোল শোধ করার জন্য আরও ওপেন হয়ে যেত এবং আমরাও আরও আক্রমণ করতে পারতাম”।

সে দিন সারা ম্যাচে অনেকগুলি গোলের সুযোগ হাতছাড়া করে ইস্টবেঙ্গল। দলের স্প্যানিশ ফরোয়ার্ড হাভিয়ে সিভেরিওই সবচেয়ে বেশি সুবর্ণ সুযোগ পান। কিন্তু কোনওটাই কাজে লাগাতে পারেননি। গত মরশুম থেকে আইএসএলে টানা ১১টি ম্যাচে গোল করতে পারলেন না তিনি, যা তাঁর কেরিয়ারে সবচেয়ে খারাপ সময়। এ বার এখন পর্যন্ত একটিও অ্যাসিস্ট করতে পারেননি তিনি। এমনকী একটিও গোলের সুযোগ তৈরি করতে পারেননি। ১৫৮ মিনিট মাঠে থেকে একটি মাত্র শট গোলে রাখতে পেরেছেন তিনি। তাঁর এই খারাপ ফর্ম ভোগাচ্ছে গোটা দলকে।

Post Views: 104

Continue Reading

Previous: লোকসভা ভোটের জন্য পরের আইপিএল হয়ত বিদেশেই
Next: ইডির জালে জ্যোতিপ্রিয়

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.