Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • হাওড়া ডিভিশনে বাতিল ৩০ লোকাল, কোন দিন কোন ট্রেন চলবে না? দেখে নিন তালিকা

হাওড়া ডিভিশনে বাতিল ৩০ লোকাল, কোন দিন কোন ট্রেন চলবে না? দেখে নিন তালিকা

Online Desk ডিসেম্বর 13, 2025
local-train.jpg

ওঙ্কার ডেস্ক: সপ্তাহ শেষে দুর্ভোগে পড়তে চলেছেন হাওড়া ডিভিশনের যাত্রীরা। এই বিভাগের শেওড়াফুলি–দিয়াড়া স্টেশনের মাঝে রেলব্রিজের মেরামতির কাজ চলছে। আর সে কারণে শনিবার ও রবিবার মিলিয়ে হাওড়া ডিভিশনে একগুচ্ছ লোকাল বাতিল করা হয়েছে। রেল সূত্রে খবর, বাতিল হওয়া লোকাল ট্রেনের সংখ্যা ৩০টি।

সূত্রের খবর, শেওড়াফুলি–দিয়াড়া স্টেশনের মাঝে রেলব্রিজের মেরামতির কাজের জন্য ওই অংশের ওভারহেড তারে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে। সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ভাবেই চলবে আপৎকালীন সংস্কার।
সংস্কারের কাজ চলাকালীন কয়েক ঘণ্টা ধরে বিঘ্নিত হবে ট্রেন চলাচল। কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে, তার সূচি পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। তালিকা অনুযায়ী, শনিবার যে লোকালগুলি বাতিল হবে সেই ট্রেনগুলি হল:
তারকেশ্বর–হাওড়া (আপ ও ডাউন) — ৩৭৩৫২, ৩৭৩৫৪, ৩৭৩৪৯, ৩৭৩৫১।
রবিবার যে ট্রেনগুলি বাতিল হবে সেগুলি হল—- তারকেশ্বর থেকে: ৩৭৩১২, ৩৭৩১৪, ৩৭৩১৬, ৩৭৩১৮, ৩৭৩২০, ৩৭৩২২, ৩৭৩৫৬, ৩৭৩৫৮, ৩৭৪১২, ৩৭৪১৬। হাওড়া থেকে বাতিল হওয়া লোকালগুলি হল: ৩৭৩৭১, ৩৭৩০৯, ৩৭৩১১, ৩৭৩১৩, ৩৭৩১৫, ৩৭৩১৭, ৩৭৩৫৩, ৩৭৩৫৫, ৩৭৩৫৯, ৩৭৩০৭। গোঘাট থেকে: ৩৭৩৭২। আরামবাগ থেকে: ৩৭৩৬০। হরিপাল থেকে: ৩৭৩০৮। শেওড়াফুলি থেকে: ৩৭৪১১, ৩৭৪১৫।

এ ছাড়া পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, রবিবার আংশিক বাতিল থাকবে ৩৭৩৭৩ নম্বর ট্রেনটিও। তারকেশ্বর থেকে সকাল ৯টা ১০ মিনিটে ওই লোকালটি ছেড়ে গোঘাট পর্যন্ত চলবে। ওই দিন ৩৭৩২৪ নম্বর লোকালটি সকাল ৯টা ৩২-এর বদলে ১০ মিনিট দেরিতে ছাড়বে।

Post Views: 169

Continue Reading

Previous: ভারতের উপর শুল্কের জেরে ব্যাপক ক্ষতি মার্কিন বাজারে; অতিরিক্ত শুল্ক বেআইনি বলে প্রস্তাব পেশ সংসদে
Next: মেসিকে দেখতে না পেয়ে ক্ষুব্দ ফুটবল ফ্যানেরা; সল্টলেক স্টেডিয়াম থেকে বেরিয়ে গেলেন মেসি

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.