Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কেলেঘাই নদীর লকগেটে বিপর্যয় ! শিউলিপুর খালপাড়ে রাতভর উদ্ধার, পরিদর্শনে জেলা শাসক

কেলেঘাই নদীর লকগেটে বিপর্যয় ! শিউলিপুর খালপাড়ে রাতভর উদ্ধার, পরিদর্শনে জেলা শাসক

Online Desk অক্টোবর 7, 2025
Keleghai-1.jpg

নিজস্ব প্রতিনিধি, ভগবানপুর, পূর্ব মেদিনীপুর : কেলেঘাই নদী সংলগ্ন শিউলিপুর খালপাড়ের লক গেটের একটি অংশ হঠাৎ করে ক্ষতিগ্রস্ত হওয়ায় গতরাতে আতঙ্ক ছড়ায় ভগবানপুর থানা এলাকার বিস্তীর্ণ অঞ্চলে। অতিরিক্ত জোয়ারের জল প্রবেশ করতে শুরু করলে স্থানীয় গ্রামবাসীদের উদ্যোগে প্রশাসন ও জনপ্রতিনিধিরা দ্রুত তৎপর হয়ে ওঠেন।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছান ভগবানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পন্ডা। তাঁর উপস্থিতিতে স্থানীয় মানুষ, সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার ও ভগবানপুর থানার পুলিশ প্রশাসন যৌথভাবে লক গেট বরাবর অস্থায়ী মেরামতির কাজ শুরু করে। তৎক্ষণাৎ নদীর তীরবর্তী এলাকায় বাঁধ তৈরি করে জল আটকানো হয়, ফলে আশঙ্কাজনক পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়।

 

এই সময় উপস্থিত ছিলেন বিভূষণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সৌরভ কান্তি বেরা, ভগবানপুর থানার ওসি শাহেনশাহ হক, এবং অসংখ্য পঞ্চায়েত সদস্য ও গ্রামবাসী। মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। তিনি ক্ষতিগ্রস্ত স্থানটি সরেজমিনে পর্যবেক্ষণ করেন, গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং আশ্বাস দেন যে ক্ষতিগ্রস্ত লক গেটটি দ্রুত নতুন উন্নত প্রযুক্তিতে নির্মাণ করা হবে। পাশাপাশি শিউলিপুর থেকে তালতলা পর্যন্ত প্রায় চার কিলোমিটার খাল সংস্কারের কাজও হাতে নেওয়া হবে।

পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পন্ডা বলেন, “রাতের অন্ধকারে যখন গ্রামবাসী আতঙ্কে ছিলেন, তখন প্রশাসন ও সাধারণ মানুষ মিলে আমরা একযোগে কাজ করেছি। মানুষের নিরাপত্তাই আমাদের প্রথম দায়িত্ব।” প্রশাসনের দ্রুত পদক্ষেপ ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এলাকাবাসী জেলা প্রশাসনের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন।

Post Views: 87

Continue Reading

Previous: ত্রাণ বন্টনে অনিয়মের অভিযোগ ! জল্পাইগুড়ির প্লাবিত গাদেয়ারকুটিতে তুমুল বিক্ষোভ
Next: হঠাৎ ধস ! হিমাচলের বিলাসপুরে ধ্বংস্তুপের নিচে আস্ত বাস, মৃত অন্তত ১৮ জন

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.