Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভিতরে বিডিও, অফিসের বাইরে তালা দিল ঠিকাদাররা ! বকেয়া পাওনা নিয়ে তুমুল বিক্ষোভ নন্দিগ্রামে

ভিতরে বিডিও, অফিসের বাইরে তালা দিল ঠিকাদাররা ! বকেয়া পাওনা নিয়ে তুমুল বিক্ষোভ নন্দিগ্রামে

Online Desk সেপ্টেম্বর 19, 2025
BDO-Office.jpg

নিজস্ব প্রতিনিধি, নন্দিগ্রাম : এমপি ও এম এল এর উন্নয়ন তহবিলের কাজ করেছিলেন নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ঠিকাদাররা। ফান্ডে টাকা থাকা সত্ত্বেও তারা টাকা পাননি। এই অভিযোগে বিডিও অফিসের তালা লাগিয়ে বিক্ষোভ দেখাল ঠিকাদার এসোসিয়েশনের সদস্যরা। এর ফলে বেজায় সমস্যায় পড়লেন বিডিও অফিসে আসা সাধারণ মানুষ। গেটে তলা দেওয়ার ফলে বিডিও অফিসে তাঁরা আটকে পড়েন।

ঠিকাদারদের অভিযোগ, ২০২৪ ও ২০২৫ অর্থবর্ষে তারা এমপি ও এম এল এ উন্নয়ন তহবিলের আওতায় নন্দীগ্রাম এক নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় কাজ করেছেন। বিডিওর ফান্ডে টাকা রয়েছে। কিন্তু প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না তাঁদের। সামনে পুজো। এই সময় তারা কাজের টাকা না পেয়ে সমস্যায় পড়েছেন বলে জানান বিক্ষোভকারীরা। দীর্ঘদিন ধরে তাঁরা বিডিওর কাছে এ ব্যাপারে অভিযোগ জানালেও কোন সুরাহা পাননি। বাধ্য হয়ে তাঁরা এদিন নন্দীগ্রাম এক নম্বর ব্লক অফিসের বাইরে গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান।

ঠিকাদারদের বিক্ষোভের প্রসঙ্গে নন্দীগ্রাম এক বিডিও সংবাদ মাধ্যমকে জানান, “ফান্ডে টাকা রয়েছে, পঞ্চায়েত সমিতির কয়েকজন সদস্য সমস্ত কাজের এনকোয়ারি করবেন, তারপরে টাকা দিতে বলেছে”। এদিকে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাদ পাল বলেন, “ফান্ড নেই তো কাজ করাচ্ছে কেন ? এই সরকারের বিদায় আসন্ন আগামী ২৬ সালের এই সরকার যাবে বিজেপি আসবে সবাই টাকা পাবে”।

অপরদিকে নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বাপ্পাদিত্ত গর্গ বলেন, ‘নন্দীগ্রাম ১ পঞ্চায়েত সমিতি টসের মাধ্যমে বিজেপির দখলে, এমএলএ শুভেন্দু অধিকারী এমপি অভিজিৎ গাঙ্গুলী, বিজেপির কর্মাধ্যক্ষদের কাঠ মানিতে টান পড়েছে তাই উন্নয়নকে স্তব্ধ করে ঠিকাদারদের টাকা না দিয়ে এই ধরনের কর্মকাণ্ড ঘটাচ্ছে”।

Post Views: 146

Continue Reading

Previous: নবদ্বীপে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ
Next: মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনে মোদী-ট্রাম্প সাক্ষাতের সম্ভাবনা

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.