Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আইপ্যাক কান্ডে নবান্নের সামনে ধর্না, অনুমতি চাইল হাইকোর্টে বিজেপি

আইপ্যাক কান্ডে নবান্নের সামনে ধর্না, অনুমতি চাইল হাইকোর্টে বিজেপি

Online Desk জানুয়ারি 13, 2026
high.jpg

ওঙ্কার ডেস্কঃ আইপ্যাককান্ড নিয়ে ইতিমধ্যেই উত্তাল রাজ্যরাজনীতি। আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশির সময় পুলিশের বাধা, মুখ্যমন্ত্রীর ফাইল নিয়ে যাওয়া-সহ একাধিক কারণে সুর চড়িয়েছিল বিরোধী শিবির। এবার আইপ্যাক কান্ডের প্রতিবাদে নবান্নের সামনে ধর্নায় বসতে চায় বিজেপি। রাজ্যের মূল প্রশাসনিক ভবনের সামনে ধর্নার অনুমতি চেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল গেরুয়া শিবির।
বিচারপতি শম্পা দত্ত পালের দৃষ্টি আকর্ষণ করেছিলেন পদ্মনেতারা। জানা গিয়েছে, তিনি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। তবে কবে এই শুনানি হবে, তা এখনও জানা যায়নি। নবান্ন হাই সিকিউরিটি জোন। সেকারণে নবান্নের সামনে ধর্নায় অনুমতির প্রয়োজন।
গত ৮ জানুয়ারি আইপ্যাকের দপ্তর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায় ইডি। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ফাইল নিয়ে আসেন। জানান, ওইসব তাঁর দলের নথিপত্র। তাতে নির্বাচনী রণকৌশলের মতো গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে। বিজেপি ষড়যন্ত্র করে সেসব ছিনতাইয়ের চেষ্টা করেছে। একজন প্রশাসনিক প্রধানের এই ভূমিকায় সুর চড়িয়েছে গেরুয়া শিবির। তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারীদের কাজে বাধা দিতে প্রশাসনকে সঙ্গে নিয়ে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেকারণেই এবার নবান্নর সামনে ধর্না দিতে অনুমতি চাইল বিজেপি।

Post Views: 228

Continue Reading

Previous: রয়েছে ৫০টি মামলা, ডাকাতির অভিযোগ, জেল থেকে পালিয়ে মন্দিরে চুরি ৬৮ বছর বয়সী ব্যক্তির
Next: দিল্লিতে আরএসএস-এর দফতরে চিনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদল

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.