Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সিনে প্রিমিয়ারে এলেও ইডি হাজিরা এড়াচ্ছেন ঋতুপর্ণা! কেন?

সিনে প্রিমিয়ারে এলেও ইডি হাজিরা এড়াচ্ছেন ঋতুপর্ণা! কেন?

Online Desk জুন 8, 2024
Untitled.png

অঞ্জন চট্টোপাধ্যায়,কলকাতা : শুক্রবার ইডির হাজিরায় না গেলেও অযোগ্য প্রিমিয়ারে প্রসেনজিতের সঙ্গে হাজির ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবির সাফল্য নিয়ে কথা বলেন। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে গুরুত্বপূর্ণ একটি তদন্তে অনুপস্থিত ঋতুপর্ণা ছবির প্রিমিয়ারে উপস্থিত।প্রসঙ্গত উল্লেখ্য ৩০মে, ইডির নোটিস পেয়েছিলেন অভিনেত্রী। সেই সময়ে তিনি জানিয়েছিলেন, তিনি বিদেশে রয়েছেন। ৬ জুনের পর হাজিরার জন্য সময় দেওয়া হোক। এরপরে ৭ জুন ফের নোটিশ পান ঋতুপর্ণা।নতুন ছবি মুক্তির দিনই রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ফের নোটিস ইডির। ১৯ জুন অভিনেত্রীকে ইডি দফতরে হাজিরার নির্দেশ। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ছবি ‘অযোগ্য’। এটিই প্রসেনজিৎ ও ঋতুপর্ণা জুটির ৫০তম ছবি। প্রসঙ্গত, ৫ বছর পর ফের কেন্দ্রীয় এজেন্সির র‍্যাডারে উঠে এল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রোজভ্যালির পর এবার রেশন দুর্নীতি মামলায় তাঁকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।ইডি সূত্রে দাবি, রেশন দুর্নীতি মামলার তদন্তে অভিযুক্তদের অ্যাকাউন্ট খতিয়ে দেখতে গিয়েই সামনে উঠে আসে ঋতুপর্ণা সেনগুপ্তর নাম। রেশন দুর্নীতির টাকা কি ঘুরপথে তাঁর অ্যাকাউন্টে গিয়েছিল? সেই বিষয়েই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। এখন প্রশ্ন হল ইডির ডাকে সাড়া দিতে পারেননি অভিনেত্রী। কিন্তু বিদেশ থেকে হাজির হয়ে গিয়েছেন সিনেমার প্রিমিয়ারে! এটা কি একেবারেই খুব স্বাভাবিকভাবে ঘটেছে নাকি ইডির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার সময় নিচ্ছেন অভিনেত্রী? তাহলে কি দুর্নীতিতে তিনিও যুক্ত তাই কি ভয় পাচ্ছেন ইডির মুখোমুখি হতে?এখন প্রশ্ন এটাই।

Post Views: 168

Continue Reading

Previous: মোদির শপথ গ্রহণ সভায় হাসিনা সংবাদ
Next: মালদায় ভোট হিংসার বলি কংগ্রেস কর্মী

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.