Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আপাতত মুখরক্ষা !

আপাতত মুখরক্ষা !

Online Desk এপ্রিল 17, 2025
EDIT.jpg

বিপ্লব দাশ : পর্ষদের আর্জিতে দেশের শীর্ষ আদালত সাড়া দিলেও, চাকরিহারা শিক্ষকদের মধ্যে কাঁটা যাচ্ছে না। ফলে অযোগ্য নন এমন শিক্ষকরা স্কুলে যেতে পারবেন, সুপ্রিম কোর্টর এমন রায়েও যেন সিঁদুরে মেঘ দেখছেন চাকরিহারা শিক্ষকরা। তাঁরা চাইছেন, একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত চাকরি বহাল থাকুক, মাস গেলে বেতন মিলুক- এমনই এক স্বাভাবিক শিক্ষকতার জীবন। যাতে ষাট বছর বয়স পর্যন্ত সসম্মানে নিশ্চিন্ত ভাবে চাকরি করা যায়। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে এমনই অভিমত উঠে আসছে আন্দোলনরত শিক্ষকদের মধ্যে।

ফলে একটা দোদুল্যমানতা কাঁটার মতো বিঁধে তো থাকছেই। ফলে নিজেরাও ধন্ধে পড়েছেন। এরপর আন্দোলনের অভিমুখ কী হবে তা নিয়েও বহু মত দেখা দিচ্ছে। কেননা, শীর্ষ আদালতের এই রায়কে সাময়িক স্বস্তি হিসাবে দেখছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। তাই আন্দোলন এর পর কোন দিকে যাবে, মতামত ‘সর্বসম্মত’ হবে কি না, তা নিয়েও যে সংশয় দেখা দিয়েছে তাঁদের মধ্যে তা বোঝা যাচ্ছে।

তবে সুপ্রিম কোর্টের এই রায়ে অনেকটাই স্বস্তি পেল রাজ্যসরকার। এসএসসি কাণ্ড এবং তার পরবর্তী ঘটনাক্রমে শাসক দলের নাভিশ্বাস ওঠার উপক্রম দেখা যাচ্ছিল। একদিকে প্রায় ২৬ হাজার চাকরিহারা শিক্ষকের ক্ষোভ-বিক্ষোভ, তাদের ধৈর্যহারা মানসিকতা যাতে আইনশৃঙ্খলাও বিঘ্নিত হচ্ছিল কোথাও কোথাও অথচ মানবিকতার দিক থেকে কঠিন হতে পারছিল না। কার্যত চক্রব্যুহের মধ্যে প্রবেশ করেছিল রাজ্য প্রশাসন। কারণ, এইতিমধ্যেই শুরু হয়ে গেছে ২৬-এর কুরুক্ষেত্র। মমতা বন্দ্যোপাধ্যায় বড় মুখ করে বলেছিলেন, একজনেরও চাকরি যাবে না। সুপ্রিম কোর্টের এই রায়ে তাঁরও মুখরক্ষা হল অনেকটাই। বাকিটা তো সময়ের হাতে। যেটা প্রথম থেকে চাইছিলেন মমতা।

Post Views: 124

Continue Reading

Previous: মহারাষ্ট্রে ফুচকা খেয়ে হাসপাতালে ৩১ পড়ুয়া
Next: ‘পিকচার আভি বাকি হ্যায়, সময় ফিরে আসবে’ কাজে ফিরে কিসের বার্তা রণবীর আলহাবাদিয়ার?

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.