Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ভারত ফাইনালে উঠলেও ডাগআউটে থাকবেন না স্টিম্যাচ

ভারত ফাইনালে উঠলেও ডাগআউটে থাকবেন না স্টিম্যাচ

Online Desk জুলাই 1, 2023
1000270651.jpg

স্পোর্টস ডেস্ক :সাফ কাপে সুনীলদের কোচ হিসেবে দেখা যাবে না ইগর স্টিম্যাচ’কে। অর্থাৎ সেমি ফাইনাল এবং ফাইনালে ভারতীয় দলের ডাগ আউটে বসতে পারবেন না ক্রোয়েশিয়ান কোচ। দুই ম্যাচের জন্য ব্যান করা হল তাঁকে ।
শুক্রবার সাফ কাপের ডিসিপ্লিনারি কমিটির একটি বৈঠক হয়। সেখানে একাধিক বিষয় আলোচনা হওয়ার পাশাপাশি স্টিম্যাচের বিষয়টি নিয়েও কথা হয় আধিকারিকদের। তিন জন সদস্যের একটি কমিটি বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। এরপর সিদ্ধান্ত নেওয়া, এক ম্যাচ নয় বরং দুই ম্যাচের জন্য ব্যান করা হবে স্টিম্যাচ’কে। অর্থাৎ সেমি ফাইনাল ও ফাইনালে উঠলেও কোচ হিসেবে স্টেডিয়ামে উপস্থিত থাকতে পারবেন না স্টিম্যাচ।
এখানেই শেষ নয়, দুই ম্যাচ ব্যান করার পাশাপাশি জরিমানাও করা হয়েছে তাঁকে। ৫০০ ডলার জরিমানা দিতে হবে স্টিম্যাচ’কে। সাফ কাপে তিন ম্যাচের মধ্যে দুইবার লাল কার্ড দেখেছেন স্টিম্যাচ। পাকিস্তান ম্যাচে এক ফুটবলারকে আউট করার সময় বাধা দেন তিনি। ফলস্বরূপ সরাসরি লাল কার্ড দেখতে হয় তাঁকে। এরপর নেপালের বিরুদ্ধে ডাগ আউটে ছিলেন না ভারতীয় দলের কোচ। কুয়েতের স্টেডিয়ামে ছিলেন ইগর স্টিম্যাচ। কিন্তু রেফারির সঙ্গে বচসায় জড়িয়ে দুইবার হলুদ কার্ড দেখেন তিনি। ফলস্বরূপ সেমি ফাইনালে জিতে ফাইনালে উঠলেও কোচ হিসেবে ভারতীয় দলের ডাগ আউটে বসতে পারবেন না স্টিম্যাচ। তাঁর বদলে দায়িত্ব সামলাবেন সহকারী কোচ মহেশ গাউলি।

Post Views: 119

Continue Reading

Previous: ক্রিকেট থেকে অবসরের পর এবার রাজনীতিতে নামবেন রায়াডু⁷
Next: WB PanchayatElection2023 “মমতা দিদি কোচ-রাজবংশীদের শত্রু” ভিডিও বার্তা KLO চিফ জীবন সিংহের

সম্পর্কিত গল্প

শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026
িিিি.jpg

গোয়া ম্যাচ ড্র করে চাপে ইস্টবেঙ্গল

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.