Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উপনির্বাচনে সিপিআইএম প্রার্থীকে সমর্থন করল তৃণমূল!

উপনির্বাচনে সিপিআইএম প্রার্থীকে সমর্থন করল তৃণমূল!

Online Desk আগস্ট 16, 2023
Untitled-5-copy.png

তামসী রায় প্রাধান,ওঙ্কার বাংলাঃ আগামী ৫ সেপ্টেম্বর দু’টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে ত্রিপুরাতে। কিন্তু উপনির্বাচনে অংশগ্রহণ করছে না বাংলার শাসক তৃণমূল কংগ্রেস। তৃণমূলের তরফে ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত রাজীব বন্দ্যোপাধ্যায় জানান,উপনির্বাচনে প্রার্থী না-দেওয়ার ব্যাপারে দল সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, উপনির্বাচনে তৃণমূল প্রার্থী দিলে বিজেপি সুবিধা করে দিতে পারে। সেটা হলে লোকসভার আগে বিজেপি-বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের সকল দলের কাছে তৃণমূল সম্পর্কে “নেগেটিভ” বার্তা যেতে পারে। তাই মুখে স্বীকার না করলেও, ত্রিপুরায় সিপিআইএম-কংগ্রেস জোটকে সমর্থন করছে তৃণমূল কংগ্রেস, বলে রাজনৈতিক মহলের ধারনা।
ত্রিপুরার ধনপুর ও বক্সনগর কেন্দ্রে উপনির্বাচন হবে। গত বিধানসভা নির্বাচনে ধনপুর থেকে বিধানসভা ভোটে লড়েছিলেন বিজেপি নেত্রী প্রতিমা ভৌমিক। প্রতিমা লোকসভার সাংসদ। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্য। বিধানসভা ভোটে জিতেও বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। সেই কারণে ধনপুরে উপনির্বাচন। ২০২৩ বিধানসভা নির্বাচনে বক্সনগর কেন্দ্রটি দখল করে সিপিআইএম। কিন্তু বিধায়ক সামসুল হকের মৃত্যুর কারণে সেখানে উপনির্বাচন হবে ৫ সেপ্টেম্বর।
প্রসঙ্গত, এই একই দিনে বাংলার জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে উপনির্বাচন। সেখানে সিপিআইএম প্রার্থীকে কংগ্রেস ও আইএসএফ সমর্থন করলেও, প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি বিধায়কের মৃত্যুতেই এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। ধুপগুড়িতে লড়াই ত্রিমুখী।

Post Views: 101

Continue Reading

Previous: বাংলাদেশের গাজীপুরে বিদেশী মদ ও ইয়াবাসহ আটক দুই
Next: মহামেডানকে ৬০ লাখ পুরস্কার দিয়ে আইএসএলে স্বাগত মুখ্যমন্ত্রী

সম্পর্কিত গল্প

20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.