নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে সর্বত্র জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঝাড়গ্রাম জেলায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে ইতিমধ্যেই ওড়িশা সীমান্তবর্তী নয়াগ্রাম বিধানসভা এলাকায় কড়া নজরদারি শুরু করেছে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশন। জানা গিয়েছে, সীমান্ত এলাকার মোট পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নাকা চেকিং চালানো হচ্ছে। প্রতিটি চেকপোস্টে কেন্দ্রীয় বাহিনী, জেলা পুলিশ এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছেন। প্রতিটি চেকপোস্টে কেন্দ্রীয় বাহিনী, জেলা পুলিশ এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছেন। পাশাপাশি, রয়েছে সিসিটিভি ক্যামেরা। গোপীবল্লভপুরের এসডিপিও পারভেজ সারফরাজ জানান, সম্প্রতি এলাকায় দুটি পৃথক জায়গা থেকে মোট চার লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, উদ্ধার হওয়া অর্থ অবৈধ নয়। তবে নির্বাচনকালীন বিধি অনুযায়ী প্রয়োজনীয় নথিপত্র না থাকায় ওই অর্থ আটক করা হয়েছে।