Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • বাংলাদেশে সাধারণ নির্বাচন ১২ ফেব্রুয়ারি, ঘোষণা কমিশনের

বাংলাদেশে সাধারণ নির্বাচন ১২ ফেব্রুয়ারি, ঘোষণা কমিশনের

Online Desk ডিসেম্বর 11, 2025
election-commissioner-of-bangladesh.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল সে দেশের নির্বাচন কমিশন। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন জাতির উদ্দেশে ভাষণে ঘোষণা করেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশটিতে ভোট গ্রহণ হবে। ওই একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্যও গণভোট হবে।

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার বলেন, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হবে। যা চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। তিনি জানান, সংসদ নির্বাচনে যারা অংশ নিতে চান তাঁদেরকে মনোনয়নপত্র জমা দিতে হবে ২৯ ডিসেম্বরের মধ্যে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে মনোনয়নপত্র বাছাই পর্ব। রিটার্নিং আধিকারিকের সিদ্ধান্তের বিরুদ্ধে আর্জি জানানো যাবে ১১ জানুয়ারি এবং সেই আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। কমিশনের তরফে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২১ জানুয়ারি। ওই দিনেই প্রতীক বরাদ্দ করা হবে।

নির্বাচন কমিশনার আরও বলেন, ২২ জানুয়ারি থেকে প্রচার শুরু করতে পারবেন প্রার্থীরা। প্রচার শেষ হবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায়। সারা দেশে মোট ৩০০ সংসদীয় আসনে ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি। বাংলাদেশের নির্বাচন কমিশন সূত্রে খবর, আসন্ন নির্বাচনে সে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লক্ষের বেশি। যাঁরা প্রবাসী বাংলাদেশি, তাঁরা পোস্টাল ব্যলটে ভোট দেওয়ার সুযোগ পাবেন। তিন লক্ষের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য ইতিমধ্যে নিবন্ধন করেছেন বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।

Post Views: 476

Continue Reading

Previous: মহারাষ্ট্রে তিন মাসে ৭৬৬ জন কৃষকের আত্মহত্যা, রাজ্যসভায় জানালেন এনসিপি-এসসিপি সাংসদ
Next: শহরে আরও নামল পারদ, জেলায় জেলায় কুয়াশার ঘনঘটা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.