Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • এডিট
  • বঙ্গ-রাজনীতির নয়া ইভেন্ট “নিবিড় সংশোধন”

বঙ্গ-রাজনীতির নয়া ইভেন্ট “নিবিড় সংশোধন”

Online Desk জুন 26, 2025
Untitled-1.jpg

বিপ্লব দাশ : ২৬শের আগে ফের গোদের উপর বিষ ফোঁড়া। বিহার নির্বাচনের আগে ভোটার লিস্ট নবীকরণের উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন। বিহার থেকে এই প্রক্রিয়া শুরু হলেও লক্ষ্য যে আসলে বাংলা তা মনে করছে রাজনৈতিক মহল। নির্বাচন কমিশন এই ভোটার লিস্ট শুদ্ধিকরণের নাম দিয়েছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন সংক্ষেপে SRI। বাংলায় যাকে বলা হচ্ছে নিবিড় সংশোধন প্রক্রিয়া। এই নিবিড়তা মেনে কমিশনের প্রতিনিধিরা ঘরে ঘরে যাবেন। উপযুক্ত প্রমাণ যাচাই করবেন, তারপর ভোটারের নাম সুনিশ্চিত হবে। আপাতদৃষ্টিতে সাধু কাজ হলেও এতে সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল। যদিও ভূতুড়ে ভোটার নিয়ে নিয়ে প্রথমে সরব হয় তৃণমূল। তাই নিয়ে বিজেপি শাসিত কেন্দ্রকে দুষেছিল তারা। কিন্তু মুর্শিদাবাদ কাণ্ডের পর সেই ভোটার তালিকার কারচুপির অভিযোগ এনে মাঠে নামে বঙ্গ বিজেপি। মোদী এবং শাহ্‌ বঙ্গ সফরে এসে ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের অন্তর্ভুক্তি নিয়ে মমতা সরকারকে তীব্র কটাক্ষ করেন। কিন্তু এই সংশোধন প্রক্রিয়ার মধ্য দিয়ে বিজেপি আসলে কি কৌশল নিতে চলেছে, তা অস্পষ্ট নয়। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় একে বড় চক্রান্ত বলে জানিয়েছেন। এবং বিহারকে সামনে রেখে লক্ষ্য যে আসলে বাংলা এটাও মানছেন।

তাহলে প্রশ্ন হল, কেন তৃণমূল প্রথমে ভূতুড়ে ভোটার নিয়ে শোরগোল তুলেছিল ? ভিন রাজ্যের হিন্দু ভোটারদের নাম এ রাজ্যের ভোটার তালিকায় উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ঢোকানো হয়েছে এমন অভিযোগ কেন এনেছিলেন ? ভূতুড়ে ভোটার ইস্যুতে তৃণমূলের যদি সত্যি মাথা ব্যথা থাকে, তাহলে তো নির্বাচন কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানান উচিত। কিন্তু তা হচ্ছে না কেন ? এই ‘কেন’-র মধ্যেই লুকিয়ে আছে আসল রহস্য। যা আসলে হিন্দু ও সংখ্যালঘুর হিসেব নিকেশ। যার মধ্যে আছে বঙ্গ বিজেপির ৫ শতাংশ হিন্দু ভোট বৃদ্ধির সমীকরণ। এটা কৌশলে বাড়িয়ে নেওয়া যে কঠিন নয় তা ভিন রাজ্যে পরিযায়ী বাঙালি শ্রমিকদের বাংলাদেশী বলে ধরপাকড় করার ঘটনাগুলোর দিকে তাকালে অস্পষ্ট লাগে না। তার উপর নির্বাচন কমিশন এই সংশোধন পক্রিয়ায় যে সব শর্ত রেখেছে তা গ্রামীণ বাংলায় কতজনের আছে সেটাও ভাবার বিষয়। বিজেপি যে ঠিক এই জায়গায় অস্ত্র প্রয়োগ করতে চাইছে এটা বিলক্ষণ বুঝতে পারছেন মমতা।

Post Views: 213

Continue Reading

Previous: অভিষেকের “নিঃশব্দ বিপ্লবকে” কটাক্ষ বিজেপির
Next: রথযাত্রার দিন রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

সম্পর্কিত গল্প

SIR.jpg

চিত্ত যেথায় ভয়শূন্য উচ্চ যেথা SIR……

Online Desk অক্টোবর 27, 2025
SIR.jpg

ময়দানে নয়, তালিকায় ভোট

Online Desk অক্টোবর 24, 2025
SIR.jpg

SIR-এ কার শিরঃপীড়া !

Online Desk অক্টোবর 10, 2025

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.