Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • স্থায়ী বসবাসের শংসাপত্র কোন ক্ষেত্রে বৈধ হিসাবে গ্রাহ্য হবে, স্পষ্ট করল কমিশন

স্থায়ী বসবাসের শংসাপত্র কোন ক্ষেত্রে বৈধ হিসাবে গ্রাহ্য হবে, স্পষ্ট করল কমিশন

Online Desk ফেব্রুয়ারি 8, 2026
sir-1.jpg

ওঙ্কার ডেস্কঃ এসআইআর-এর কাজে স্থায়ী বসবাসের শংসাপত্র গ্রহণযোগ্য নথি। তবে কোন কোন শংসাপত্রগুলিকে বৈধ হিসাবে গ্রাহ্য করা হবে, তা স্পষ্ট করে জানাল কমিশন। শনিবার সিইও দফতরে এ বিষয়ে চিঠি পাঠিয়েছে কমিশন। জানা গিয়েছে, জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক এবং কলকাতার ক্ষেত্রে কালেক্টর যে সকল শংসাপত্র দিয়েছেন, সেগুলিকেই বৈধ বলে ধরা হবে।
কমিশন সূত্রে খবর, শংসাপত্রগুলি অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের ১৯৯৯ সালের নিয়ম মেনে তৈরি হতে হবে। ১৯৯৯ সালের ওই নিয়ম অনুযায়ী, বাঙালি নন, কিন্তু পশ্চিমবঙ্গে অনেক দিন ধরে রয়েছেন এবং আর্মি, ডিফেন্সে বাহিনীতে চাকরির ক্ষেত্রে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট দেওয়া হয়। আবেদনকারী বা তাঁর বাবা-মা কমপক্ষে প্রায় ১৫ বছর ধরে একটানা পশ্চিমবঙ্গে থাকলে তাঁরা এই শংসাপত্র পেতে পারেন।

আবার আবেদনকারী বা তাঁর পরিবারের পশ্চিমবঙ্গে নিজের বাড়ি বা জমি থাকলে তাঁরা এটি পেতে পারেন। আবেদনকারী পশ্চিমবঙ্গে জন্মেছেন, এখানকার স্কুল বা কলেজে পড়াশোনা করেছেন, সেই প্রমাণ থাকলেও স্থায়ী বসবাসের শংসাপত্র পাওয়া যায়।

কী কারণে কমিশন থেকে চিঠি পাঠিয়ে এই নির্দেশিকা জানানো হয়েছে, সেই বিষয় স্পষ্ট নয়। তবে কমিশন জানিয়েছে, এই নির্দেশ কঠোর ভাবে পালন করতে হবে। এসআইআর-এর কাজে নিযুক্ত সকল অফিসারকে তা জানিয়ে দিতে হবে।

Post Views: 190

Continue Reading

Previous: পারদ পতন, আবারও রাজ্যে ফিরছে শীতের আমেজ !
Next: ফের কলকাতা মেট্রোতে আত্মহত্যার চেষ্টা; সপ্তাহান্তে আবারও বন্ধ পরিষেবা

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.