Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • স্কুল চত্বরে দাঁতাল ‘রামলাল’, আতঙ্কে পড়ুয়ারা, চাপে শিক্ষক মহল

স্কুল চত্বরে দাঁতাল ‘রামলাল’, আতঙ্কে পড়ুয়ারা, চাপে শিক্ষক মহল

Online Desk জুন 4, 2025
JHARGRAM-SCHOOL-HATI.png

নিজস্ব সংবাদদাতা , ঝাড়গ্রাম : মঙ্গলবার খাবারের খোঁজে শালবনির বিকাশভারতী উচ্চ বিদ্যালয়ে ঢুকে পড়েছিল হাতি ‘রামলাল’। মঙ্গলবার সকালে স্কুলে এসে পড়ুয়ারা দেখে, স্কুল চত্বরের মাঝখানে আমগাছের নিচে নিশ্চিন্তে দাঁড়িয়ে ছিল সে । আচমকা এমন দৃশ্য দেখে চমকে ওঠেন শিক্ষক-শিক্ষিকারা, ছুটে পালাতে থাকে পড়ুয়ারা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্কুলের পাশে জঙ্গলে মাঝেমধ্যেই হাতি দেখা যায়। তবে ক্লাস চলাকালীন কোনও হাতি স্কুল চত্বরে ঢুকে পড়া এই প্রথম। বনদফতরের প্রাথমিক অনুমান, আমের গন্ধেই স্কুলে ঢুকে পড়ে দাঁতালটি।
ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি স্কুলে পৌঁছয় বনদফতরের একটি দল। কয়েক ঘণ্টার চেষ্টায় হাতিটিকে বনাঞ্চলের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হয়। তারপর ধীরে ধীরে স্বাভাবিক হয় স্কুলের পঠনপাঠন।
বিকাশভারতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “হাতিটির আচরণ খুব একটা হিংস্র ছিল না, তবে ভয় তো ছিলই। বনদফতরের তৎপরতায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি, তার জন্য কৃতজ্ঞ আমরা।”
বনদফতর সূত্রে খবর, ‘রামলাল’ নামের এই দাঁতালটি কয়েকদিন ধরেই আশপাশের এলাকায় ঘোরাফেরা করছে। তাকে বনাঞ্চলে ফেরত পাঠাতে নজর রাখা হচ্ছে।

Post Views: 158

Continue Reading

Previous: সংসদে বিশেষ অধিবেশন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ইন্ডিয়া জোটের
Next: স্থগিত করা হল ‘চোর পুলিশ ডাকাতবাবু’ ছবির শুটিং! নেপথ্যে কারণ কী?

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.