Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘ইংরেজি শক্তি, লজ্জা নয়’, বিজেপি ও সঙ্ঘ পরিবারকে নিশানা রাহুলের

‘ইংরেজি শক্তি, লজ্জা নয়’, বিজেপি ও সঙ্ঘ পরিবারকে নিশানা রাহুলের

Online Desk জুন 20, 2025
rahul-f.jpg

ওঙ্কার ডেস্ক: ভাষা প্রসঙ্গে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছিলেন ‘যারা ইংরেজি বলেন, খুব শীঘ্রই তাঁরা লজ্জিত হবে’ বলে। শাহের এই মন্তব্যের বিরোধিতা করে বিজেপি ও সঙঘ পরিবারকে আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। শুধু তাই নয়, প্রতিটি শিশুকে ইংরেজি শেখার পক্ষে সওয়াল করেন কংগ্রেস সাংসদ।

শুক্রবার রাহুল গান্ধী নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘ইংরেজি কোন বাঁধ নয়, এটি একটি সেতু। ইংরেজি লজ্জা নয়, এটি শক্তি। ইংরেজি কোন শিকল নয় – এটি শিকল ভাঙার একটি হাতিয়ার।’ কংগ্রেস সাংসদ আরও লেখেন, ‘বিজেপি-আরএসএস চায় না ভারতের দরিদ্র বাচ্চারা ইংরেজি শিখুক – কারণ তারা চায় না যে তুমি প্রশ্ন করো, এগিয়ে যাও, প্রতিযোগিতা করো। আজকের বিশ্বে, ইংরেজি তোমার মাতৃভাষার মতোই গুরুত্বপূর্ণ – কারণ এটি কর্মসংস্থানের সুযোগ দেবে, তোমার আত্মবিশ্বাস বাড়াবে। ভারতের প্রতিটি ভাষারই আত্মা, সংস্কৃতি এবং জ্ঞান রয়েছে। আমাদের সেগুলি সংরক্ষণ করতে হবে – এবং একই সঙ্গে প্রতিটি শিশুকে ইংরেজি শেখাতে হবে। এটিই এমন একটি ভারতের পথ যা বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করে, প্রতিটি শিশুকে সমান সুযোগ দেয়।’

উল্লেখ্য, ব্রিহস্পতিবার প্রাক্তন আমলা, আইএএস আশুতোষ অগ্নিহোত্রীর লেখা ‘ম্যায় বুন্দ স্বয়ম, খুদ সাগর হুঁ’ বইয়ের প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাহ বলেন, ‘এই দেশে, যারা ইংরেজিতে কথা বলেন তাঁরা শীঘ্রই লজ্জিত হবে — এমন সমাজ গঠন খুব বেশি দূরে নয়। যারা দৃঢ়প্রতিজ্ঞ কেবল তারাই পরিবর্তন আনতে পারে। আমি বিশ্বাস করি যে আমাদের দেশের ভাষাগুলি আমাদের সংস্কৃতির রত্ন। আমাদের ভাষা ছাড়া, আমরা সত্যিকার অর্থে ভারতীয় হতে পারি না।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সেই মন্তব্যের এক দিন পর ভাষা প্রসঙ্গে মন্তব্য করলেন রাহুল গান্ধী।

Post Views: 175

Continue Reading

Previous: একসঙ্গে ফাঁস ১৬ বিলিয়ন পাসওয়ার্ড ! সুরক্ষায় চরম ঝুঁকিতে গুগল, ফেসবুক গিটহাব-এর কোটি কোটি ব্যবহারকারী
Next: মৌসুনি দ্বীপের নদী বাঁধে বড়সড়ো ধ্বস,আতঙ্কে এলাকাবাসী

সম্পর্কিত গল্প

polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.