Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বাংলার জলকন্যা সায়নী দাসের মুকুটে নতুন পালক, জয় করলেন জিব্রাল্টার প্রণালী

বাংলার জলকন্যা সায়নী দাসের মুকুটে নতুন পালক, জয় করলেন জিব্রাল্টার প্রণালী

Online Desk এপ্রিল 20, 2025
Sayani-Das.jpg

স্পোর্টস ডেস্ক, ওঙ্কার বাংলা : ইংলিশ চ্যানেল পার করা বাংলার জলকন্যা সায়নী দাসের মুকুটে আবারও নতুন পালক। স্পেনের জিব্রাল্টার প্রণালী জয় করলেন কালনার মেয়ে সায়নী দাস । এই নিয়ে নর্থ চ্যানেল, ইংলিশ চ্যানেল, ক্যাটালিনা চ্যানেল, মলোকাই ও কুক প্রণালীর পর এবার জিব্রাল্টার প্রণালী–৬টি চ্যানেল জয়ের নজির গড়লেন সায়নী দাস। জিব্রাল্টার পেরোতে সময় নিয়েছেন ৩ ঘণ্টা ৫১ মিনিট। জিব্রাল্টার প্রণালীর বামদিকে আইবেরীয় উপদ্বীপ ও ডানদিকে উত্তর আফ্রিকা। ৬০ কিলোমিটার দীর্ঘ প্রস্থ অবস্থানভেদে ১৩ থেকে ৩৯ কিলোমিটার। পূর্বে ভূমধ্যসাগর আর পশ্চিমে আটলান্টিক মহাসাগরের সঙ্গে সংযোগ গড়ে দিয়েছে এই সমুদ্র প্রণালী, যা মরক্কো ও স্পেনকে ভাগ করেছে।
এর আগেও সায়নী দাস প্রথম মহিলা সাঁতারু হিসেবে নর্থ চ্যানেল সাঁতার করে পার করেছেন। উত্তর আয়ারল্যান্ড স্পট লাইনের মাঝে ৩৫ কি দূরত্বের মধ্যে আছে নর্থ চ্যানেল। তার পাশাপাশি এশিয়ার প্রথম মহিলা সাঁতার হিসেবে পঞ্চসিন্ধু জল রেকর্ড করেন তিনি। ২০২৪ সালে এপ্রিল মাসে সায়নী নিউজিল্যান্ডের কুক প্রণালীও জয় করেন। বুলা চৌধুরীর পর দ্বিতীয় বাঙালি মহিলা হিসেবে ক্যাটলিনা জয় করেন তিনি। আমেরিকার ২০ মাইল দীর্ঘ ক্যাটলিনা চ্যানেলটি পার করেন ১২ঘন্টা ৪৬ মিনিটে।
এখানেই থেমে থাকেননি ২০১৭ সালের জুলাই মাসে ইংলিশ চ্যানেল এবং ২০১৮ সালের ফেব্রুয়ারিতে পশ্চিম অস্ট্রেলিয়ার রটনেস্ট চ্যানেল জয় করেন তিনি। ২১ মাইল দূরত্বের ইংলিশ চ্যানেল সাঁতার কেটে পার করতে সায়ন দাসের সময় লেগেছিল ১৪ ঘণ্টা ৩ মিনিট। এখনো পর্যন্ত শুধু বাকি রইলো সুগারু। সেটা পার করে জয় করতে পারলেই সাইনাসের মাথায় উঠবে “Ocean seven crown”।
সায়নী দাসের বাড়ি কালনা ১৭নম্বর ওয়ার্ডের বারুইপুর। তার বাবা রাধে শ্যাম দাস পেশায় একজন শিক্ষক। ছয় বছর বয়সে সাঁতারে হাতে খড়ি হয়েছে সায়নীর। প্রতিভার আঁচ মিলেছিল জাতীয় স্তরের টুর্নামেন্টে। তবে শর্ট ডিসটেন্সের চেয়ে লং ডিস্টেন্স এর সাঁতারে বেশি মন ছিল সায়নীর। জীবনে স্ট্রাগলকে সঙ্গী করেই অনেকটা পথ এগিয়েছে সায়নী।

Post Views: 151

Continue Reading

Previous: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মুকাশ্মীরের রামবান, মৃত্যু ৩ জনের, উদ্ধার ১০০-এর বেশি
Next: মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন অরিজিত সিং, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.