Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • একঝাঁক তারকাদের দিয়ে জি৫’এ আসছে ‘গণশত্রু’, প্রকাশ্যে এল সিরিজের ট্রেলার

একঝাঁক তারকাদের দিয়ে জি৫’এ আসছে ‘গণশত্রু’, প্রকাশ্যে এল সিরিজের ট্রেলার

Online Desk অক্টোবর 19, 2025
jhgjh.png

ওঙ্কার ডেস্ক: শেষমেশ এল সেই মুহূর্তের ঝলক। মুক্তি পেল ZEE5-এ বাংলার নতুন ক্রাইম অরিজিনাল সিরিজ ‘গণশত্রু’-র ট্রেলার। ট্রেলার প্রকাশ পেতেই তা ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। রহস্য, রক্ত, আর বাস্তবের ভিতর থেকে উঠে আসা সব মিলিয়ে যেন এক ঘন অন্ধকারের কাব্য, যেখানে শুধু অপরাধের জ্বলন্ত সত্য।
ওয়েব সিরিজে অভিনয় করেছেন টলিপাড়ার একঝাঁক তারকা। পাওলি দাম, রুদ্রনীল ঘোষ, আয়ুষ দাস, দেবপ্রিয় মুখোপাধ্যায় এবং সুব্রত দত্তসহ অভিনেতা-অভিনেত্রীরা। তাঁদের প্রত্যেকেই রূপ দিয়েছেন এমন কিছু চরিত্রকে, যাদের নাম ইতিহাসে অপরাধের কালো অক্ষরে লেখা। পাঁচটি বাস্তব জীবনের গল্পের উপর ভিত্তি করে তৈরি ‘গণশত্রু’, যেখানে দেখা যাবে কীভাবে সাধারণ, নিপীড়িত, বঞ্চিত মানুষ সমাজের অন্ধকার কোণে দাঁড়িয়ে তৈরি হয়েছে ভয়ঙ্কর অপরাধী হিসেবে। বেঁচে থাকার লড়াই, লোভ, প্রতিশোধ আর ক্ষমতার মোহ এই দ্বন্দ্বের গল্পই ‘গণশত্রু’।
এই সিরিজে পাওলি দাম হচ্ছেন ‘ত্রৈলোক্য দেবী’, ভারতের প্রথম নারী সিরিয়াল কিলার, সমাজের অবমাননা আর টাকার লোভে যিনি পরিণত হন নিষ্ঠুর খুনিতে। রুদ্রনীল ঘোষকে দেখা যাবে ‘হুব্বা শ্যামল’-এর চরিত্রে, রাজনৈতিক প্রভাবে তৈরি এক আন্ডারওয়ার্ল্ড কিংপিন হিসেবে। আয়ুষ দাস রূপ দিচ্ছেন তরুণ অথচ বিপজ্জনক অপরাধী ‘সজল বারুই’-এর। দেবপ্রিয় মুখোপাধ্যায় হচ্ছেন ‘চেন ম্যান’, এবং সুব্রত দত্ত ফিরিয়ে আনছেন ‘রশিদ খান’-এর স্মৃতি।
‘গণশত্রু’-র প্রতিটি অধ্যায় পরিচালনা করেছেন ভিন্ন-ভিন্ন পরিচালক। বাংলা টকিজ প্রযোজিত ‘গণশত্রু’আগামী ৩১ অক্টোবর মুক্তি পেতে চলেছে জি-ফাইভ-এ। অন্ধকারের পিছু ছুটে কখনও খোঁজা হয় আলো। গণশত্রু সেই আলো দেখাবে না—বরং তার বিপরীত দিক তুলে ধরবে এই গল্প, যেখানে মানুষ নিজেই নিজের শত্রু হয়ে ওঠে। এই সিরিজ শুধু অপরাধের কাহিনি নয়, সমাজের এক বিকৃত প্রতিচ্ছবি—যা দেখার পরও মন থেকে মুছে ফেলা কঠিন।

Post Views: 196

Continue Reading

Previous: নিরামিষাশী গ্রাহককে পরিবেশন করা হয়েছিল আমিষ বিরিয়ানি, রাগে রেস্তোরাঁর মালিককে গুলি করে খুন
Next: ভূতের রোমাঞ্চ, শাকের রহস্য!

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.