Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘সিনেমাও ভরসা দেয়…..’ উত্তরবঙ্গের বন্যাবিধ্বস্ত মানুষের পাশে টলিপাড়া

‘সিনেমাও ভরসা দেয়…..’ উত্তরবঙ্গের বন্যাবিধ্বস্ত মানুষের পাশে টলিপাড়া

Online Desk অক্টোবর 8, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: উত্তরবঙ্গের পরিস্থিতি দেখে সাধারণ মানুষ থেকে অভিনেতা অভিনেত্রী সকলেরই মন ভারাক্রান্ত। বাদ যায়নি টালিগঞ্জের কলাকুশলীরাও। বন্যা-ধস বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতে একজোট হয়ে উদ্যোগ নিয়েছেন সকলে। আর এর নেতৃত্বে রয়েছেন টলিপাড়ার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব প্রমুখরা।
টলিপাড়ার অন্যান্য তারকাদের সঙ্গে হাত মিলিয়ে তাঁরা পাশে দাঁড়িয়েছেন বন্যাবিধ্বস্ত উত্তরবঙ্গের মানুষের। প্রসেনজিৎ তাঁর সামাজমাধ্যমে লিখেছেন, উত্তরবঙ্গের মানুষের তীব্র কান্না আমরা অনুভব করছি। হাতে হাত ধরে তাঁদের লড়াইয়ের অংশীদার হওয়ার তাগিদও আজ আমরা অনুভব করছি। কারণ উত্তরবঙ্গের মানুষ ছাড়া আমাদের সিনেমা, আমাদের অস্তিত্ব অসম্পূর্ণ। তিনি আরও লেখেন, সিনেমা শুধু বিনোদনের জন্য নয়, ভরসাও দেয়। সেই বার্তা দিয়েই উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন সকলের বুম্বা দা। খবর, টলিউডের তারকা ও কলাকুশলীরা মিলে এখনও পর্যন্ত প্রায় ২০ লক্ষ টাকা ত্রাণ তহবিলের জন্য তুলেছেন। সেই অর্থ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দেওয়া হবে।
সম্প্রতি, ‘দেবী চৌধুরানী’-র বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন দেব ও প্রসেনজিৎ। সেখানেই তাঁরা যৌথভাবে এই ত্রাণ উদ্যোগের কথা ঘোষণা করেন। পাশাপাশি এরই মধ্যে দেখা যায়, উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করছে দেবের ফ্যানেরা। সব মিলিয়ে দুর্যোগ কবলিত মানুষের পাশে থাকায় কোনোভাবেই কমতি রাখছে না টালিগঞ্জ।
প্রশাসন সূত্রের খবর, গত শনিবারের অতি বৃষ্টি ও ধসের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০টিরও বেশি চা বাগান। চা শিল্পে এক কথায় সর্বনাশ। সবচেয়ে ভয়াবহ অবস্থা নাগরাকাটার ১৬০০ হেক্টরের চ্যাংমারি টি এস্টেটে। ডুয়ার্সের বিভিন্ন বাগানে ভুটান থেকে আসা জলে মিশে আসছে ডলোমাইট। উল্লেখ্য, সোমবার থেকে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারও দুর্গত এলাকা পরিদর্শনে যান তিনি। তবে চা শিল্পের ভবিষ্যৎ নিয়ে এখনই প্রশ্ন উঠতে শুরু করেছে চা মহলে।

Post Views: 175

Continue Reading

Previous: দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, উত্তরবঙ্গেও হলুদ সতর্কতা
Next: উত্তরবঙ্গের যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক করতে তৎপর প্রশাসন, সঙ্গে চলছে উদ্ধার কাজও

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.