Skip to content
এপ্রিল 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আবারও নতুন সম্পর্কে টেলিভিশনের জনপ্রিয় মুখ প্রেরণা ভট্টাচার্য! কী জানালেন অভিনেত্রী?

আবারও নতুন সম্পর্কে টেলিভিশনের জনপ্রিয় মুখ প্রেরণা ভট্টাচার্য! কী জানালেন অভিনেত্রী?

Online Desk অক্টোবর 6, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: টেলিভিশনের পরিচিত মুখ প্রেরণা ভট্টাচার্য। অভিনয়ের পাশাপাশি তিনি এখন সোশ্যাল মিডিয়াতেও প্রিয় মুখ। প্রতিদিনের ছোট ছোট মুহূর্ত ভাগ করে নিতে ভালোবাসেন, যেন পর্দার বাইরেও তাঁর জীবন একটা চলমান গল্প, নির্ভেজাল উষ্ণতা। এবার গুঞ্জন অন্যরকম, সম্প্রতি কানাঘুষো শোনা গিয়েছিল প্রেরণা নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন!
বহুদিন ধরেই টেলিপাড়ায় এই গুঞ্জন ঘুরছিল। অভিনেত্রী মুখে কিছু না বললেও, পুজোর সময় তাঁর পোস্ট করা কিছু ছবি যেন আরও সেই গুঞ্জন বাড়িয়ে দেয়। ছবিগুলিতে প্রেরণার পাশে দেখা গেল এক বিশেষ মানুষকে। কখনও হাসিমুখে সেলফি, কখনও বন্ধুদের সঙ্গে গানে-হাসিতে জমজমাট আড্ডা— আর তাতেই শুরু হয় নানারকম অনুমান। কেউ বললেন, “প্রেমের ইঙ্গিত স্পষ্ট”, কেউ আবার মজা করে লিখলেন, “নতুন শুরু!”
সেই ব্যক্তি আর কেউ নন, শুভজিৎ কুণ্ডু, একজন কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার। তাঁর ফলোয়ারের সংখ্যা ইতিমধ্যেই ১৬ হাজার ছাড়িয়েছে। একসঙ্গে একাধিক রিলস ভিডিওতেও তাঁদের দেখা গিয়েছে। এমনকি, ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে— দশমীর সকালে দেবী বরণে প্রেরণার কপালে সিঁদুর ছুঁইয়ে দিচ্ছেন শুভজিৎ। প্রেরণার কেরিয়ারের শুরু থেকেই অভিনয়ের জগতে তাঁর আলাদা জায়গা তৈরি হয়েছে। ‘খুকুমণি হোম ডেলিভারি’-তে কৃতির চরিত্রে নজরে আসেন তিনি।
তবুও, সমস্ত জল্পনা-আলোচনার শেষে প্রেরণা অবশেষে মুখ খুললেন। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ এক আবেগভরা পোস্টে তিনি জানালেন নিজের অবস্থান—“ক্লাস সিক্স থেকে যদি আমাদের বন্ধুত্বের হিসেব ধরা যায়, তাহলে প্রায় ২২-২৩ বছর হয়ে গেল। ছোটবেলা থেকে আমাদের হাজারো ছবি, ভিডিও আছে— শুধু তখন Facebook বা Instagram ছিল না, তাই সেগুলো কেউ দেখত না। এই সম্পর্কগুলো খুব স্পেশাল, আর সেটাকে ঘিরে যে খবর তৈরি হচ্ছে, সেটা সত্যিই কষ্টদায়ক। অনেকেই বিশ্বাসও করছেন সেই ভুল খবর। অনুরোধ করব— দয়া করে গরম গরম ক্যাপশন দিয়ে খবর বানাবেন না। কারণ এটিই আমাদের স্বাভাবিক জীবন, যা ছিল আগেও, থাকবে আগামী দিনেও। দয়া করে ফেক নিউজ ছড়াবেন না।” এই পোস্টের মাধ্যমে অভিনেত্রী ভীষণ স্পষ্ট ভাবেই বুঝিয়ে দিলেন তাঁর বন্ধুত্বের সম্পর্কের কথা।

Post Views: 157

Continue Reading

Previous: উত্তরবঙ্গে বন্যায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষনা মুখ্যমন্ত্রীর
Next: ‘সুস্থায়ী পর্যটন, এক-ই সঙ্গে সমৃদ্ধি’: গজেন্দ্র সিং শেখাওয়াত

সম্পর্কিত গল্প

ju.jpg

নির্বাচনী জনসভা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আক্রমণ মোদীর, প্রতিবাদ মমতার

Online Desk এপ্রিল 24, 2026
sde.png

টলিউডের ফের দুঃসংবাদ, প্রয়াত অভিনেতা ও বিশিষ্ট বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

Online Desk এপ্রিল 24, 2026
B.jpg

কলকাতায় গঙ্গাবিহারে প্রধানমন্ত্রী ! দ্বিতীয় দফা ভোটের আগে উস্কে দিলেন বাঙলির ভাবাবেগ

Online Desk এপ্রিল 24, 2026

You may have missed

ajit-doval.jpg

দেশের বিশিষ্ট মুসলিম ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ অজিত দোভালের, কী নিয়ে আলোচনা?

Online Desk এপ্রিল 24, 2026
gyanesh.jpg

‘জ্ঞানেশ পদে থাকলে সংবিধানের উপর আঘাত নামবে’, মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট নোটিস!

Online Desk এপ্রিল 24, 2026
manipur.jpg

মনিপুরের উখরুলে বন্দুকযুদ্ধে নিহত ৩, পরস্পরকে দোষারোপ নাগা ও কুকি গোষ্ঠীর

Online Desk এপ্রিল 24, 2026
B.jpg

বিদেশি এনজিওর টাকা নয়ছয়ের কৌশল, ইয়ুনূস সরকারের ছায়া তারেকের জমানায়

Online Desk এপ্রিল 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.