Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অশালীন আচরণের অভিযোগ অভিনেতা ঋজু বিশ্বাসের বিরুদ্ধে! সোশ্যাল মিডিয়ায় নতুন জল্পনা অভিনেতাকে ঘিরে

অশালীন আচরণের অভিযোগ অভিনেতা ঋজু বিশ্বাসের বিরুদ্ধে! সোশ্যাল মিডিয়ায় নতুন জল্পনা অভিনেতাকে ঘিরে

Online Desk অক্টোবর 30, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ ঋজু বিশ্বাসকে ঘিরে নেটদুনিয়ায় নতুন চর্চা। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘বৌ কথা কও’–তে ‘নিখিল’-এর চরিত্রে অভিনয় করে মানুষের মন জয় করেছিলেন তিনি। মানালি দে-র সঙ্গে তাঁর অনস্ক্রিন কেমিস্ট্রি ছিল দর্শকদের প্রিয়। কিন্তু এবার তাঁকে নিয়েই চাঞ্চল্যকর অভিযোগের মুখে!
সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় এক তরুণী বৃষ্টি মণ্ডল জানিয়েছেন অভিযোগ। পেশায় মডেল বলে পরিচয় দিয়েছেন তিনি। তাঁর দাবি, ঋজু বিশ্বাস ইনস্টাগ্রামে তাঁর পোস্টে প্রথমে প্রশংসা করতে শুরু করেন। এরপর হোয়াটসঅ্যাপ নম্বর চেয়ে নেন, এবং সেখান থেকেই নাকি শুরু হয় অশালীন আচরণ। অভিযোগকারিনী ফেসবুক পোস্টে লিখেছেন, “আমি সাধারণত এমন কিছু শেয়ার করি না, কিন্তু আজ সত্যিই বিরক্ত এবং ঘৃণিত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। এই মুখটা অনেকের চেনা — বাংলা সিরিয়ালের অভিনেতা ঋজু বিশ্বাস। প্রথমে ইনস্টাগ্রামে ভালো কথা বলে, তারপর হোয়াটসঅ্যাপ নম্বর চায়। আমি দিতে রাজি হই, কিন্তু পরে সে বারবার কল করতে জোর করে। আমি না বলায় রেগে যায়, বাজে ভাষায় কথা বলে, আর এখন উল্টে আমাকে সাইবার ক্রাইমে অভিযোগ করার হুমকি দিচ্ছে।”
বৃষ্টির এই পোস্ট ইতিমধ্যেই ভাইরাল সমাজমাধ্যমে। এই বিতর্কে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি অভিনেতা ঋজু বিশ্বাসের তরফে। আর তাঁর কোনও প্রতিক্রিয়া না মেলায় কৌতূহল আরও বাড়ছে সকলের। সত্যিই কি অভিযোগের পেছনে রয়েছে বাস্তবতা, নাকি সবটাই মিথ্যা, সেই নিয়েও রয়েছে ধোঁয়াশা। সেই উত্তর পেতে অপেক্ষায় নেটদুনিয়া।

Post Views: 202

Continue Reading

Previous: আগরপাড়ার পর এবার বীরভূমে এনআরসির আতঙ্কে আত্মঘাতী বৃদ্ধ; এসআাআর নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি
Next: খাবারের দাম দেখে চোখ ছানাবড়া নেটিজেনদের, চর্চায় তিন বলি অভিনেত্রীর রেস্তরাঁ!

সম্পর্কিত গল্প

UDAYAN.jpg

গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

Online Desk জুন 17, 2026
ARUP-BIS.jpg

কোনও নিরাপত্তা ছিল না, কলকাতা পুলিশকে চিঠি মেসির নিজস্ব ম্যানেজমেন্ট টিমের

Online Desk জুন 17, 2026
Untitled.png

আরও বাড়বে জনকল্যাণ শিবিরের সময়সীমা, ফলতা থেকে জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026

You may have missed

Untitled.png

কয়লা-বালির পর কাফসিরাপ পাচারেও তৃণমূল, বানচাল বাংলাদেশে পাচারের ছক

Online Desk জুন 17, 2026
akhilesh-shah.png

তৃণমূল শিবসেনার পর এবার সমাজবাদী পার্টিতেও ভাঙ্গন! অখিলেশের দলের বিদ্রোহীদের তালিকা নাকি শাহের হাতে

Online Desk জুন 17, 2026
assam.jpg

চলন্ত ট্রেনে সন্তান জন্ম দিলেন মহিলা, সাহায্যে এগিয়ে এলেন সহযাত্রী নার্স ও রেলকর্মীরা

Online Desk জুন 17, 2026
accident.jpg

মথুরায় পথ দুর্ঘটনায় মৃত্যু বাবা ও ছেলের, জখম ৩

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.