Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গণেশ বিসর্জনের আবর্জনা পরিস্কার করতে হাত লাগালেন বলি অভিনেতা অক্ষয় কুমার! ভাইরাল সেই ছবি

গণেশ বিসর্জনের আবর্জনা পরিস্কার করতে হাত লাগালেন বলি অভিনেতা অক্ষয় কুমার! ভাইরাল সেই ছবি

Online Desk সেপ্টেম্বর 8, 2025
htd.png

ওঙ্কার ডেস্ক: মুম্বইয়ে গণেশচতুর্থীতে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ সামিল হন। এ বছরও তার অন্যথা হয়নি। তবে গণেশপ্রতিমা নিরঞ্জনের পালা চোকার পর আরব সাগরের তীরে এখনও রয়ে গিয়েছে সেই চিহ্ন। এবার জুহু সৈকতে সেই আবর্জনা নিজের হাতে পরিষ্কার করতেই নেমে পড়লেন বলি অভিনেতা অক্ষয় কুমার!
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের স্ত্রী তথা সমাজকর্মী অমৃতা ফড়নবীস রবিবার মুম্বইয়ের জুহু সৈকতে আয়োজন করেছিলেন এক বিশেষ বিচ ক্লিনআপ ড্রাইভ। গণেশ বিসর্জনের পর সৈকতের বালিতে জমে ওঠা অসংখ্য প্রতিমার ভগ্নাংশ, প্লাস্টিক আর আবর্জনা সরাতেই এই উদ্যোগ। অমৃতার সংস্থা ‘দিব্যজ ফাউন্ডেশন’-এর তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার এবং মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনার। বিভিন্ন এনজিও, স্বেচ্ছাসেবী সংস্থা এবং স্থানীয় বাসিন্দারাও এই কাজে হাত লাগান।
‘উৎসব যেমন আমাদের, সৈকতও তেমন আমাদের দায়িত্ব’ স্পষ্ট বার্তা দেন অমৃতা। বললেন, “বিসর্জনের পর জুহু বিচে বড়সড় পরিষ্কার অভিযানের আয়োজন করেছি। নানা সংস্থা এগিয়ে এসেছেন। কারণ সৈকত পরিষ্কার রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব।” প্রসঙ্গত, এই সাফাই অভিযানে অক্ষয় কুমারকে দেখা গেল সৈকতে নামতে, স্বেচ্ছাসেবকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে। উপস্থিত দর্শকদের মধ্যে উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। এই আয়োজন নিয়ে অক্ষয় বলেন, “এমন উদ্যোগ আসলে শুধু পরিবেশের জন্য নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও দারুণ প্রয়োজনীয়।”
এ বছর ২৭ অগস্ট থেকে শুরু হওয়া গণেশ চতুর্থী সমাপ্ত হয় ৬ সেপ্টেম্বর মহা-বিসর্জনের মধ্য দিয়ে। উচ্ছ্বাসে ভরা মুম্বই ও মহারাষ্ট্রের নানা প্রান্তে লক্ষ লক্ষ ভক্ত শ্রীগণেশকে বিদায় জানান। তবে উৎসবের এই আনন্দঘন সমাপ্তির মাঝেই অমৃতা ফড়নবীসের সৈকত পরিষ্কার উদ্যোগ যেন স্মরণ করিয়ে দিল, উৎসব পালনের পাশাপাশি পরিবেশ নিয়েও নিজেদের দায়িত্বপালন করা প্রয়োজন। প্রকৃতিকে রক্ষা করা আমাদের সবার কর্তব্য।

Post Views: 115

Continue Reading

Previous: ফিন সুইমিংয়ের হাত ধরে জাতীয় পর্যায়ে বাঙালিদের হৃত গৌরব ফিরে আসবে: দ্রোণাচার্য তপন পানিগ্রাহী
Next: ট্রাম্পের ঘনিষ্ঠ নাভারোর ভারতবিরোধী মন্তব্যে এক্স প্রতিক্রিয়ায় এলন মাস্ক

সম্পর্কিত গল্প

lpg.jpg

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ ভারতের হোটেল-রেস্টুরেন্টে! এলপিজি ঘাটতিতে মুম্বইয়ে বন্ধ হতে চলেছে অর্ধেক ভোজনশালা

Online Desk মার্চ 10, 2026
WhatsApp-Image-2026-03-10-at-9.31.46-AM.jpeg

নতুন যাত্রা শুরু অভিনেত্রী প্রান্তিকা দাসের, তৈরি করলেন নিজের ব্র্যান্ড ‘Margot L’Ane’

Online Desk মার্চ 10, 2026
death-leg.jpg

গুরুগ্রামে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ দেওয়াল, নিহত ৭ শ্রমিক, আশঙ্কাজনক ৪

Online Desk মার্চ 10, 2026

You may have missed

lpg.jpg

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ ভারতের হোটেল-রেস্টুরেন্টে! এলপিজি ঘাটতিতে মুম্বইয়ে বন্ধ হতে চলেছে অর্ধেক ভোজনশালা

Online Desk মার্চ 10, 2026
WhatsApp-Image-2026-03-10-at-9.31.46-AM.jpeg

নতুন যাত্রা শুরু অভিনেত্রী প্রান্তিকা দাসের, তৈরি করলেন নিজের ব্র্যান্ড ‘Margot L’Ane’

Online Desk মার্চ 10, 2026
death-leg.jpg

গুরুগ্রামে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ দেওয়াল, নিহত ৭ শ্রমিক, আশঙ্কাজনক ৪

Online Desk মার্চ 10, 2026
GYANESH.jpg

বঙ্গ সফরের শেষ দিনেও ঠাসা বৈঠক জ্ঞানেশ কুমারের, বিকেলে ফিরবেন দিল্লিতে

Online Desk মার্চ 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.