Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ ভারতের হোটেল-রেস্টুরেন্টে! এলপিজি ঘাটতিতে মুম্বইয়ে বন্ধ হতে চলেছে অর্ধেক ভোজনশালা

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ ভারতের হোটেল-রেস্টুরেন্টে! এলপিজি ঘাটতিতে মুম্বইয়ে বন্ধ হতে চলেছে অর্ধেক ভোজনশালা

Online Desk মার্চ 10, 2026
lpg.jpg

ওঙ্কার ডেস্ক: ইরান যুদ্ধের কারণে ভারতে এলপিজি সরবরাহে কোপ পড়েছে। আর এই কারণে মহারাষ্ট্রের মুম্বইয়ে বন্ধ হতে চলেছে ৫০ শতাংশ হোটেল রেস্টুরেন্ট। ইতিমধ্যে ২০ শতাংশ হোটেল বন্ধ হয়ে গিয়েছে বলে জানিয়েছে মুম্বাই হোটেল অ্যান্ড রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন।

রিপোর্ট অনুসারে, অ্যাসোসিয়েশন জানিয়েছে, এলপিজি সরবরাহ পরিস্থিতির উন্নতি না হলে শীঘ্রই প্রায় ৫০ শতাংশ হোটেল বন্ধ হয়ে যেতে পারে। একটি বিবৃতিতে তারা জানিয়েছে, রেস্টুরেন্টগুলো চালু থাকা নির্ভর করছে বর্তমানে তাদের কাছে কতগুলি এলপিজি সিলিন্ডার রয়েছে। যদি পরিস্থিতি এমন চলতে থাকে, তাহলে আগামী দিনে মুম্বইয়ের প্রায় অর্ধেক হোটেল বন্ধ হয়ে যেতে পারে বলে অ্যাসোসিয়েশন আশঙ্কা প্রকাশ করেছে। যদিও হোটেল বন্ধ করার বিষয়ে যৌথ ভাবে তারা কোনও সিদ্ধান্ত নেয়নি বলেও জানিয়েছে অ্যাসোসিয়েশন। রেস্টুরেন্ট খোলা থাকবে নাকি সাময়িকভাবে বন্ধ থাকবে তা সংশ্লিষ্ট হোটেল মালিক ঠিক করবে বলে জানিয়েছে হোটেল মালিকদের সংস্থা।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় ইজরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। সেই যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই। ওয়াশিংটন এবং তেল আবিবের হামলার পর পাল্টা দিতে শুরু করে ইরানও। পশ্চিম এশিয়ার একাধিক দেশে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে প্রত্যাঘাত করে তেহরান। যার ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। এই আবহে এলপিজি গ্যাস সরবরাহ শৃঙ্খলে বড় ব্যাঘাত ঘটেছে। যার প্রভাব পড়েছে ভারতেও। এদিকে, বাণিজ্যিক সিলিন্ডারের হঠাৎ ঘাটতি দেখা দেওয়ার পর তদন্তের জন্য তেল মন্ত্রক একটি কমিটি গঠন করেছে। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে একটি পোস্টে মন্ত্রক জানিয়েছে, রেস্টুরেন্ট, হোটেল এবং অন্যান্য শিল্পে এলপিজি সরবরাহের অনুরোধ পর্যালোচনার জন্য তেল বিপণন সংস্থাগুলির (OMCs) তিনজন নির্বাহী পরিচালকের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

Post Views: 174

Continue Reading

Previous: নতুন যাত্রা শুরু অভিনেত্রী প্রান্তিকা দাসের, তৈরি করলেন নিজের ব্র্যান্ড ‘Margot L’Ane’
Next: মোজতবা খামেনেই মৃত্যুকামনা, নয়া সুপ্রিম লিডারের পাশে থাকার বার্তা রাশিয়ার

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.