Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নতুন যাত্রা শুরু অভিনেত্রী প্রান্তিকা দাসের, তৈরি করলেন নিজের ব্র্যান্ড ‘Margot L’Ane’

নতুন যাত্রা শুরু অভিনেত্রী প্রান্তিকা দাসের, তৈরি করলেন নিজের ব্র্যান্ড ‘Margot L’Ane’

Online Desk মার্চ 10, 2026
WhatsApp-Image-2026-03-10-at-9.31.46-AM.jpeg

সহেলী বিশ্বাস: অভিনয়ের জগতের পাশাপাশি এবার উদ্যোক্তা হিসেবে নতুন পথে অভিনেত্রী প্রান্তিকা দাস। জীবনের অন্য এক অধ্যায় শুরু করলেন নায়িকা। তাঁর নতুন ফ্যাশন ব্র্যান্ড Margot L’Ane–এর মাধ্যমে মেয়েদের জন্য স্টাইলিশ এবং সাশ্রয়ী মূল্যের প্রোডাক্ট নিয়ে আসার উদ্যোগে হাত দিলেন তিনি।

বলিউড, তামিল, তেলেগু, নর্থ-ইস্ট এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা থাকা প্রান্তিকা অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরেই নিজের একটি ব্র্যান্ড তৈরির পরিকল্পনা করছিলেন। সেই স্বপ্নের বাস্তব রূপ Margot L’Ane। ব্র্যান্ডটির যাত্রা শুরু হল মেয়েদের জুতো দিয়ে। তবে ভবিষ্যতে ধীরে ধীরে আরও বিভিন্ন ধরনের মেয়েদের প্রোডাক্ট বাজারে আনার পরিকল্পনা রয়েছে নায়িকার। এ প্রসঙ্গে প্রান্তিকা জানান, “ছোট থেকেই নিজের ব্র্যান্ড তৈরির স্বপ্ন দেখতেন তিনি। সবসময় তাঁর বিশ্বাস ছিল যে শুধুমাত্র ইচ্ছা নয়, তার পেছনে দরকার শক্ত গবেষণা ও পরিকল্পনাও। তাই দীর্ঘদিন ধরেই বিষয়টি নিয়ে কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি।” বিভিন্ন জায়গায় কাজ করার কারণে আমি চাই আমার ব্র্যান্ডটিও আমার সঙ্গে সঙ্গে ভ্রমণ করুক শুধু ভারতে নয়, একদিন আন্তর্জাতিক ক্ষেত্রেও Margot L’Ane নিজের জায়গা করে নিক।”
‘Margot’ শব্দটির মধ্যেও রয়েছে একটি বিশেষ ভাবনা। নব্বইয়ের দশকে সেই সব মহিলাদের ‘Margot’ বলা হতো যারা আত্মবিশ্বাসী, শক্ত মনের, নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করতে পারেন এবং সাহসের সঙ্গে নিজেদের মতো করে জীবন যাপন করেন। Margot L’Ane–এর জুতোগুলো এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে দাম থাকে সবার নাগালের মধ্যে, কিন্তু তাঁর কোয়ালিটি প্রিমিয়াম। আগামী দিনে এই ব্র্যান্ড প্রতিটি মেয়ের কাছে একটি পরিচিত ‘হাউসহোল্ড নেম’ হয়ে উঠবে সেই আশার কথাই জানান প্রান্তিকা।

Post Views: 206

Continue Reading

Previous: গুরুগ্রামে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ দেওয়াল, নিহত ৭ শ্রমিক, আশঙ্কাজনক ৪
Next: মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ ভারতের হোটেল-রেস্টুরেন্টে! এলপিজি ঘাটতিতে মুম্বইয়ে বন্ধ হতে চলেছে অর্ধেক ভোজনশালা

সম্পর্কিত গল্প

suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
suvendu-cm.jpg

রাজ্যে প্রথম গুন্ডাদমন আইন প্রয়োগ করল শুভেন্দু সরকার, ধর্মতলায় বিক্ষোভে গোলমালে চিহ্নিত ৭০, মামলা ৭টি

Online Desk জুলাই 25, 2026
gfrg.png

রাজ্যের আকাশে মেঘের ঘনঘটা, উভয় বঙ্গেই জারি হলুদ সতর্কতা

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.