Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • স্বয়ং আমির খান হাজির অরিজিৎ সিংয়ের বাড়িতে, ছাদে ওড়ালেন ঘুড়ি

স্বয়ং আমির খান হাজির অরিজিৎ সিংয়ের বাড়িতে, ছাদে ওড়ালেন ঘুড়ি

Online Desk ফেব্রুয়ারি 3, 2026
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: দিনকয়েক আগে একটি পোস্টে থমকে গিয়েছিল সঙ্গীতমহল। জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের প্লেব্যাক না করার সিদ্ধান্তে এখনও পর্যন্ত ধাতস্থ হয়নি গায়কের অনুরাগীরা। এরই মাঝে এবার বলিউড তারকা তথা চিত্র নির্মাতা আমির খান হাজির হলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের জিয়াগঞ্জের বাড়িতে। রবিবার গভীর রাতে গায়কের বাড়িতে উপস্থিত হন বলিউড তারকা আমির খান। যদিও বাড়ির বাইরে দুই তারকার মধ্যে কেউই সেভাবে নজরে আসেনি। জানা গিয়েছে, বীরভূমের শান্তিনিকেতনে শুটিং ছিল আমির খানের। সেখান থেকে রবিবার রাতে বলেন বিশ্বখ্যাত সঙ্গিত শিল্পীর বাড়িতে আসেন আমির। খবর ছড়িয়ে পড়তেই সোমবার দুপুর থেকে জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের বাড়ির সামনে ভক্তদের ভিড় জমতে শুরু করে।
আমির খানের উপস্থিতিতে অরিজিৎকে দেখা না গেলেও এদিন চূড়ান্ত নিরাপত্তা বলয়ে মুড়ে আমিরকে জনসমক্ষে দেখা গেলে। লাটাই হাতে অরিজিতের ছাদে ঘুড়ি ওড়াতে দেখা যায় আমিরকে। অন্যদিকে, অভিনেতাকে দেখার জন্যও ভিড় জমেছিল আশপাশের বাড়িতে। তাঁদের দিকে হাত নাড়িয়ে সৌজন্য বিনিময় করতেও দেখা যায় আমিরকে। শোনা গিয়েছে জিয়াগঞ্জে পা রেখে অরিজিতের রেকর্ডিং স্টুডিওতে গিয়েছেন আমির। এদিন আমির অরিজিতের বাড়িতে আসতেই সকলের মনেই প্রশ্ন জেগেছে একাধিক তাহলে কি ফের অরিজিৎকে রেকর্ডিং স্টুডিওমুখী করতেই কি এসেছেন সুপারস্টার? তার উত্তর না মিললেও অনেকেই মনে করছেন আমিরের আগামী ছবিতে অরিজিৎ নতুন গান বাঁধবেন। যদিও এই নিয়ে এখনও মুখ খোলেননি দুই তারকার কেউই।
উল্লেখ্য এরই মাঝে শুরু হয়েছে গুঞ্জন। আমিরের আগমন কি নিছকই আসা নাকি এর পেছনে রয়েছে কোনও নতুন চমক। আড়ালে থেকে ভক্তদের জন্য কি উপহার সাজাচ্ছেন গায়ক। অনুরাগীমহলে বাড়ছে উত্তেজনা। আমিরের এই ভিডিও ছড়িয়ে পড়তেই নানা জনে জানিয়েছেন তাঁদের নানান মন্তব্য। বর্তমানে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

Post Views: 88

Continue Reading

Previous: মাটনের বদলে বিফ, তোলপাড় সমাজমাধ্যমে!! ক্ষমা চাইলেন রেস্টুরেন্ট কতৃপক্ষ
Next: ৫ ফেব্রুয়ারি ‘দেশু ৭’-এর অগ্রিম টিকিট বিক্রি শুরু, নতুন ছবি পোস্ট নিয়ে আলোচনা সমাজমাধ্যমে

সম্পর্কিত গল্প

20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.