Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অরুনাভ খাশনবিশের পরিচালনায় মুক্তি পেয়েছে ‘আমিষ’,’প্রেতকথার’ পরিচিত গল্প এবার সিনেমার পর্দায়

অরুনাভ খাশনবিশের পরিচালনায় মুক্তি পেয়েছে ‘আমিষ’,’প্রেতকথার’ পরিচিত গল্প এবার সিনেমার পর্দায়

Online Desk সেপ্টেম্বর 4, 2025
fkh.png

ওঙ্কার ডেস্ক: ভুতে কম বেশি অনেকেই বিশ্বাস করেন আবার অনেকেই এই বিষয়ে পড়াশোনা করতেও ভালবাসেন। আর তেমন গল্প যদি সিনেমার পর্দায় দেখা যায় তা ভুতপ্রেমীদের বাড়তি পাওনা। শুভ-অশুভ শক্তির লড়াই চলে আসছে বহু যুগ ধরে ৷ খারাপ যা চোখে দেখা যায়, তার সঙ্গে লড়াই করা সহজ৷ কিন্তু যা চোখে দেখা যায় না, সেই অশুভ শক্তিকে পরাজয় করা সম্ভব কীভাবে? ভয়, অনিশ্চয়তা ও পাপবোধ এমনই এক অনুভূতির দোলাচলে দর্শকদের নতুন গল্প উপহার দিয়েছন পরিচালক অরুনাভ খাশনবিশ৷ ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘আমিষ’৷ স্বল্পদৈঘ্যের এই সিনেমার চরিত্রদের প্রথম ঝলক ও পোস্টার আগেই প্রকাশ্যে এসেছে৷

কলকাতা থেকে কাজের সূত্রে এক তরুণী চন্দনপুরে আসে সে। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। শহরের বেড়াজাল থেকে বেরিয়ে ছোট্ট শহরে প্রথমে খানিক অস্বস্তি হলেও, মায়ের পরামর্শেই পা বাড়ায় শৈশবস্মৃতিতে ভরা দাদু-দিদার পুরনো বাড়িতে। তারপর থেকেই গল্প নতুন মোড় নেয়। ছবি প্রসঙ্গে পরিচালক বলেন, “আমিষ আমার কাছে ভয়ের গল্প নয়, বরং অপরাধবোধ আর শ্রেণীভেদের গল্প। এখানে ভৌতিকতা জন্মায় মানুষের ভেতরের ক্ষুধা আর লোভ থেকে।” সিনেমায় প্রীতি সরকারকে দেখা যাবে মুখ্য চরিত্রে ৷ প্রীতির চরিত্র সম্পর্কে পরিচালক বলেন, “প্রীতির চরিত্র আসলে আমাদের সবার ভেতরের মুখ ৷ দিনের আলোয় নিরামিষ, অথচ রাতের অন্ধকারে দিদার সাজানো আমিষ থালা। এই দ্বৈততার ভেতরেই লুকিয়ে থাকে আমাদের অপরাধ, আমাদের ফেলে আসা পাপ। সিনেমাটির প্রযোজনায় রয়েছেন গৌরব তপাদার ৷ যিনি সোশাল মিডিয়ায় ভীষণই জনপ্রিয় ৷ তাঁর শো ‘প্রেতকথা’ ভীষণ জনপ্রিয়৷ প্রযোজক গৌরব বলেন, “প্রেতকথার বয়স 5 বছর। বিগত এই 5 বছরে কয়েক হাজার ঘটনা পাঠ করেছি। ‘আমিষ’এর নিজের একটা গল্প রয়েছে সেই ভাবনা থেকেই প্রেতকথা থেকে এই গল্পকে বেছে নেওয়া। যারা হরর বিষয়টা ভালবাসেন, দেখতে শুনতে ভালোবাসে এই গল্প তাঁদের নিশ্চয়ই ভালো লাগবে। ‘আমিষ’ তৈরি হয়ে গেল সাহস আর আমাদেরই একটি এপিসোডের ঘটনার উপর ভর করে।  30 মিনিটের এই স্বল্প দৈঘ্যের ‘আমিষ’ সিনেমা মুক্তি পেয়ে গিয়েছে গৌরব তপাদারের ‘প্রেতকথা’ ইউটিউব চ্যানেলে এবং ইতিমধ্যেই যা ১৩ লক্ষেরও বেশি দর্শকের মন কেড়েছে৷

Post Views: 262

Continue Reading

Previous: পরীক্ষায় আনতে হবে পরিচয় পত্র; এসএসসি পরীক্ষার প্রাক্কালে নয়া নির্দেশিকা কমিশনের
Next: রাজ্যজুড়ে থানায় বসতে চলেছে উচ্চমানের নজরদারি ব্যবস্থা; খরচ প্রায় সাত কোটি

সম্পর্কিত গল্প

suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
suvendu-cm.jpg

রাজ্যে প্রথম গুন্ডাদমন আইন প্রয়োগ করল শুভেন্দু সরকার, ধর্মতলায় বিক্ষোভে গোলমালে চিহ্নিত ৭০, মামলা ৭টি

Online Desk জুলাই 25, 2026
gfrg.png

রাজ্যের আকাশে মেঘের ঘনঘটা, উভয় বঙ্গেই জারি হলুদ সতর্কতা

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.