Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • পহেলগাঁও হত্যাকাণ্ডে নীরব বলি তারকা অমিতাভ বচ্চন, ‘অপ্রাসঙ্গিক’ পোস্ট করে নিন্দার শিকার বর্ষীয়ান তারকা

পহেলগাঁও হত্যাকাণ্ডে নীরব বলি তারকা অমিতাভ বচ্চন, ‘অপ্রাসঙ্গিক’ পোস্ট করে নিন্দার শিকার বর্ষীয়ান তারকা

Online Desk মে 4, 2025
images-19-1.jpeg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও হত্যাকাণ্ডে রাগে ফেটে পড়েছে গোটা দেশ। জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন আনুমানিক ২৬ জন। বেড়াতে গিয়ে এমন ঘটনা কল্পনাও করেননি পর্যটকেরা। নিন্দায় মুখর গোটা দেশ। বলিউডের তারকারাও তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন সমাজমাধ্যমে। জাভেদ আখতার থেকে শুরু করে অক্ষয় কুমার, সকলেই প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু চুপ বলিউডের অভিনেতা অমিতাভ বচ্চন। বরং এই সময়ে একটি ‘অপ্রাসঙ্গিক’ পোস্ট করে নিন্দার শিকার হয়েছেন বর্ষীয়ান তারকা।
পহেলগাঁও ঘটনার নিন্দায় সরব সমাজমাধ্যমও। কিন্তু মঙ্গলবার রাত ১২টার পরে হঠাৎই সমাজমাধ্যমে একটি রহস্যময় পোস্ট করেন অমিতাভ বচ্চন। ‘টি ৫৩৫৬’ এই সংখ্যা নিজের সমাজমাধ্যমে লেখেন তিনি। কিন্তু এর অর্থ কী, তা স্পষ্ট করে লেখেননি বিগ – বি। এই পোস্টের পরেই অমিতাভের বিরুদ্ধে একের পর এক কটাক্ষের ঝড় শুরু হয়। কেন পহেলগাঁও নিয়ে বিগ-বি কিছু বললেন না, সেই প্রশ্ন তুলেছেন তাঁর অনুরাগীরা।
উল্লেখ্য, অমিতাভের এই পোস্টে মন্তব্য করেছেন অনেকেই। তারা কেউ কেউ জানতে চেয়েছেন, “এই পোস্টের অর্থ কী? কোন প্রসঙ্গেই বা এই মন্তব্য করেছেন?” আবার একজন লিখেছেন, “এমন ঘটনার পরেও আপনি নীরব? আপনার নীরবতাই কিন্তু অনেক কিছু বলে দিচ্ছে।” কেউ কেউ তো কড়া ভাষায় লিখেছেন, “কাশ্মীরের ঘটনা নিয়ে কিছু বলছেন না। অথচ এই সব নিরর্থক পোস্ট করছেন।” তবে অবাক ঘটনা এইটাই যে এমন একাধিক মন্তব্যের পরেও নীরব অমিতাভ বচ্চন।
পহেলগাঁও-এর ঘটনায় বলিউড থেকে ক্ষোভ প্রকাশ করেছেন সঞ্জয় দত্ত, ভিকি কৌশল, অক্ষয় কুমার, জাভেদ আখতার, আলিয়া ভট্ট, অনুষ্কা শর্মা, কঙ্গনা রনৌত, জাহ্নবী কপূর, রশ্মিকা মন্দানা। কিন্তু ‘টি ৫৩৫৬’ লিখে কি বলতে চাইলেন তা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। এই সংখ্যার মাধ্যমে কিসের ইঙ্গিত দিলেন অভিনেতা তা সময়ই বলতে পারবে।

Continue Reading

Previous: অবশেষে মুক্তি পেল ‘পঞ্চায়েত সিজন ৪’ টিজার
Next: ‘আমার পরিবারে কেউ ভাঙন ধরাতে পারবে না, টাইগার অভি জিন্দা হেয় ‘মোহনবাগান নির্বাচনের আগে দেবাশিসের উদ্দেশ্য বিস্ফোরক টুটু বসু

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.