Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • পহেলগাঁওয়ের মর্মান্তিক ঘটনার প্রতিবাদে চেন্নাই কনসার্ট বাতিল করলেন অরিজিৎ সিং

পহেলগাঁওয়ের মর্মান্তিক ঘটনার প্রতিবাদে চেন্নাই কনসার্ট বাতিল করলেন অরিজিৎ সিং

Online Desk এপ্রিল 25, 2025
d6yt.png

ওঙ্কার ডেস্ক: অরিজিৎ সিংয়ের প্রতিবাদের ভাষা বরাবরই আলাদা। যে কোনও ইস্যুতে সোশাল মিডিয়ায় শোক প্রকাশ না করে নিজের সৃজনশীলতার মাধ্যমেই নিজের অবস্থান ব্যক্ত করে থাকেন গায়ক। গতবছর প্রতিবাদের আবহেও কতিপয় শব্দ খরচ না করে ‘আর কবে’ শীর্ষক গান বেঁধে নেটপাড়ার একাংশের সমালোচনার মুখে পড়েন গায়ক। এবার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিহামলার ঘটনাতেও নিজের মতো করে প্রতিবাদে গর্জে উঠলেন অরিজিৎ সিং।
এবার এই আবহে চেন্নাইয়ের কনসার্ট বাতিল করে দিলেন অরিজিৎ। হিমাচলের শ্রোতা-অনুরাগীদের কাছে তাঁর কনসার্ট মানেই উন্মাদনা। অসংখ্য মানুষের ভিড়। আগামী ২৭ এপ্রিল, রবিবার চেন্নাইয়ে শো করার কথা ছিল অরিজিৎ সিংয়ের। কিন্তু পহেলগাঁও সন্ত্রাসে নিহত পর্যটকদের প্রতি শ্রদ্ধা জানাতে বড় সিদ্ধান্ত নিলেন গায়ক। এমন শোকের আবহে চেন্নাইয়ে কনসার্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অনুষ্ঠানের আয়োজকদের তরফেও শো বাতিল করার ঘোষণা করা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে, একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। সম্প্রতি ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার আবহে আয়োজক এবং শিল্পীদের সিদ্ধান্তে, আগামী রবিবার, ২৭শে এপ্রিল চেন্নাইতে যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তা বাতিল করা হল। অন্যদিকে, যাঁরা কনসার্টের টিকিট কিনেছিলেন, তাঁরা প্রত্যেকেই পুরো টাকা ফেরত পাবেন। সেই টাকা সরাসরি পৌঁছে যাবে ক্রেতাদের অ্যাকাউন্টে। আয়োজকদের তরফে এমন ঘোষণার পরই শ্রোতা-অনুরাগীরা গায়ক এবং তাঁদের সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন।
পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ভয়ানক ঘটনার এই কালো স্মৃতি হয়তো চিরকাল গোটা দেশ মনে রাখবে। পুলওয়ামার পর এত বড় সন্ত্রাসের ঘটনার সাক্ষী থাকেনি উপত্যকা। এহেন ভয়ঙ্কর ঘটনায় ঘুম উড়েছে সাধারণ মানুষসহ তারকাদেরও। বলিউডের পাশাপাশি প্রতিবাদে গর্জে উঠেছেন দেশের গ্ল্যামারদুনিয়ার সেলেবরাও।

Continue Reading

Previous: বন্দিপোরায় সেনা অভিযানে খতম লস্করের শীর্ষ জঙ্গি আলতাফ লাল্লি
Next: উত্তরপ্রদেশে রাইস মিলের ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু ৫ শ্রমিকের

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.