Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ধর্মীয় টানাপোড়নে কাজের সংখ্যা কম, রহমানের বিস্ফোরক মন্তব্যে হইহই কাণ্ড

ধর্মীয় টানাপোড়নে কাজের সংখ্যা কম, রহমানের বিস্ফোরক মন্তব্যে হইহই কাণ্ড

Online Desk জানুয়ারি 17, 2026
drf.png

ওঙ্কার ডেস্ক: প্রায় সাড়ে তিন দশকের সঙ্গীত কেরিয়ার। বলিউড, দক্ষিণী সিনেমার গণ্ডি পেরিয়ে এআর রহমান যে বর্তমানে বিশ্ব বিখ্যাত তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই হলিউডি সিনেদুনিয়ায় কাজের সুবাদে তাঁর হাতে উঠেছে অস্কার। ফি বছর সাধারণতন্ত্র দিবস হোক কিংবা স্বাধীনতাদিবস, যাঁর গাওয়া ‘বন্দেমাতরম’ গানে পাড়ার অলি-গলি থেকে বিভিন্ন ঠেক, দেশবন্দনায় মেতে ওঠে, কিন্তু সেই শিল্পীই কিনা ধর্মীয় রাজনীতির শিকার? তবে সম্প্রতি এমনই চাঞ্চল্যকর দাবিতে শোরগোল ফেলে দিয়েছিলেন এআর রহমান। ‘মাদ্রাজ মোজার্ট’ বলছেন, ধর্মীয় বিভাজন, অর্বাচীন ব্যক্তিত্বদের হাতে ক্ষমতা যাওয়ার পর থেকেই বলিউডে বহু কাজ হাতছাড়া হয়েছে তাঁর। এমন মন্তব্যের পরই সিনেদুনিয়া থেকে কার্যত রাজনৈতিকমহলে হইহই পড়ে গিয়েছে।
বছরখানেক ধরেই ধর্মীয় মেরুকরণের রাজনীতির প্রতিবাদে সিনেইন্ডাস্ট্রির একাধিক ব্যক্তিত্বকে সরব হতে দেখা গিয়েছিল। কিন্তু এবার বোমা ফাটালেন রহমান। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডে ভেদাভেদের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করা হলে রহমান জানান, বিগত আট বছরে এক-এক করে বহু কাজ হারিয়েছেন তিনি। “ক্ষমতার বদলের পর থেকেই গত আট বছরে বলিউডে কাজের সুযোগ নাকি কমেছে তার। হতে পারে ধর্মীয় বিভাজনের কারণও। যদিও সম্পুর্ণ কথা কানাঘুষো। রহমানের এহেন মন্তব্যের পরই শোরগোল রাজনৈতিকমহলে।
যদিও এই কারণ উড়িয়ে দিয়েছে একাধিক মহল। তাদের পাল্টা ধর্মীয় বিভাজন হলে অন্যান্যরা টিকে থাকলেন কিরে। রহমান সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতেই ২০২২ সালে সেরা সঙ্গীতের জন্য জাতীয় পুরস্কারও পেয়েছেন।” বর্তমানে সবমিলিয়ে বিজেপির শাসনকালে রহমানের বলিউডে একঘরে হওয়ার খবরে শোরগোল বিশিষ্টমহলে।

Post Views: 166

Continue Reading

Previous: অবশেষে ইরান থেকে দেশে ফিরলেন ভারতীয়রা; জানালেন সেদেশের অবস্থা
Next: শুধু অভিনয়ের গুনে শক্ত করেছেন ভিত, রসিকা দুগ্গলের সম্পত্তির পরিমাণ জানেন?

সম্পর্কিত গল্প

Untitled.png

৮ জুন বিশাল বড় মহাজাগতিক দৃশের মুখোমুখি হতে চলেছে পৃথিবীবাসী, আমাদের দেশে প্রভাব কি পড়বে?

Online Desk জুন 8, 2026
NEET.jpg

নিটের পুনঃপরীক্ষায় বজ্রআঁটুনি, ২১ জুন পর্যন্ত লকডাউনে প্রশ্ন প্রস্তুতকারীরা

Online Desk জুন 8, 2026
Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026

You may have missed

arrest-dcd.jpg

৫০০০০ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

Online Desk জুন 8, 2026
death-leg.jpg

পুজো কমিটির টাকার হিসেব মেলানোর জন্য ডেকে তৃণমূল নেতাকে শাবল দিয়ে পিটিয়ে খুন

Online Desk জুন 8, 2026
AVHI.jpg

সই কাণ্ডে আবারও হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি লিখে চাইলেন সময়

Online Desk জুন 8, 2026
Untitled.png

৮ জুন বিশাল বড় মহাজাগতিক দৃশের মুখোমুখি হতে চলেছে পৃথিবীবাসী, আমাদের দেশে প্রভাব কি পড়বে?

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.