Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রয়াত সুপরিচিত পার্শ্বচরিত্র অভিনেতা আশীষ বরাং, সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন বলি অভিনেতা-অভিনেত্রীর

প্রয়াত সুপরিচিত পার্শ্বচরিত্র অভিনেতা আশীষ বরাং, সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন বলি অভিনেতা-অভিনেত্রীর

Online Desk সেপ্টেম্বর 6, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: বলিউডের সুপরিচিত পার্শ্বচরিত্র অভিনেতা আশীষ বরাং, শুক্রবার ৫ সেপ্টেম্বর ৫৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। যদিও আনুষ্ঠানিক ভাবে মৃত্যুর কারণ এখনও পর্যন্ত নিশ্চিত করা হয়নি। তবে জানা গিয়েছে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন।

আশীষ বলিউডে ‘সূর্যবংশী’, ‘মর্দানি’, ‘সিম্বা’, ‘সার্কাস’ এবং ‘এক ভিলেন রিটার্নস’-এর মতো জনপ্রিয় সিনেমাগুলিতে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছিলেন। বিশেষত পুলিশ অফিসারের চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের কাছে ভীষণ প্রিয় হয়ে ওঠে এবং সেটি তাঁর কেরিয়ারের একটি গুরুত্বপূর্ণ ছাপ ফেলেছিল। শুধু হিন্দি ছবিতেই নয়, তিনি সমানভাবে মারাঠি টেলিভিশন, সিনেমা এবং বিজ্ঞাপন জগতেও জনপ্রিয় ছিলেন। বহুমুখী প্রতিভার অধিকারী আশীষ বরাং দীর্ঘদিন ধরে বিভিন্ন চরিত্রে নিজের অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন।

তাঁর আকস্মিক প্রয়াণে চলচ্চিত্র জগতে রীতিমত শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, অনুরাগী এবং ইন্ডাস্ট্রির অনেকে তাঁকে স্মরণ করছেন তাঁর অনবদ্য কাজ এবং সরল ব্যক্তিত্বের জন্য। আশীষ বরাং নিঃসন্দেহে ভারতীয় চলচ্চিত্র জগতের এক মূল্যবান শিল্পী, যাঁর অভাব দীর্ঘদিন অনুভূত হবে। অভিনয় জীবনে আশীষের সুযোগ হয়েছিল ভারতীয় সিনেমার বহু দিকপাল তারকার সঙ্গে কাজ করার। অমিতাভ বচ্চন, আমির খান, রানি মুখোপাধ্যা, অজয় দেবগণ, অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, রণবীর সিং, আশুতোষ রানা, জন আব্রাহাম থেকে শুরু করে খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক রোহিত শেট্টির মতো শিল্পীদের সঙ্গে তিনি একাধিকবার কাজ করেছিলেন তিনি। আশীষ নিজের পেশাদার জীবনের এইসব অভিজ্ঞতার ঝলক প্রায়ই সমাজ মাধ্যমে শেয়ার করে নিতেন। স্বাভাবিকভাবেই তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ বিনোদন দুনিয়া।

Post Views: 88

Continue Reading

Previous: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আত্মসমর্পণ কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার
Next: দার্জিলিং-এ ডেঙ্গির আতঙ্ক; পাহাড়ে বাড়ছে মশার লার্ভা

সম্পর্কিত গল্প

loco.jpg

পাইলসে আক্রান্ত, ছুটি না দেওয়ায় বসের সামনে প্যান্ট খুলে প্রতিবাদ লোকো পাইলটের!

Online Desk মার্চ 6, 2026
CRIME-SCENE.png

কিশোরকে হাতুড়ি দিয়ে খুন, রক্ত পান করে মাংস খাওয়ার চেষ্টা অভিযুক্তের, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

Online Desk মার্চ 6, 2026
arrest-size.jpg

কিশোরীকে যৌন নির্যাতন, ১১ বছর পর গ্রেফতার কেরলের শিক্ষক

Online Desk মার্চ 6, 2026

You may have missed

dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026
TRUMP.png

ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান মার্কিন প্রেসিডেন্টের

Online Desk মার্চ 7, 2026
PUTIN.png

তেল সংক্রান্ত কোন তথ্য প্রকাশ করবে না রাশিয়া; সাফ জানিয়ে দিল ক্রেমলিন

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.