Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আত্মসমর্পণ কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আত্মসমর্পণ কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার

Online Desk সেপ্টেম্বর 6, 2025
20250906_132550.jpg

ওঙ্কার ডেস্ক: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। শনিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন কারামন্ত্রী। এদিন ইডির তরফে আদালতে আবেদন জানানো হয়, চন্দ্রনাথ সিনহাকে সাত দিনের হেফাজতে নেওয়ার। মূলত জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানায় গোয়েন্দা সংস্থা। মামলার পরবর্তী শুনানি ১৬ সেপ্টেম্বর।

উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে ইডির নজরে রয়েছেন বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা। তাঁর বিরুদ্ধে আগেই চার্জশিট জমা পড়েছিল। রাজ্যপাল অনুমোদন না দেওয়ায় তা আদালতে গ্রহণ করা হয়নি। গত বুধবার অবশেষে রাজ্যপাল সিভি আনন্দ বোস অনুমতি দেন বিচারপ্রক্রিয়া চালানোর জন্য। এর পরেই ইডির বিশেষ আদালত নির্দেশ দেয় ১৫ দিনের মধ্যে মন্ত্রীকে হাজির হওয়ার জন্য। ১২ সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণ করতেই হবে। আদালতের সেই নির্দেশ মেনে এদিন আত্মসমর্পণ করেন মন্ত্রী।

ইডি সূত্রের খবর, বোলপুরের বিধায়ক মন্ত্রী চন্দ্রনাথ নিয়োগ দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ। তাঁর বাড়িতে এর আগে একাধিকবার তল্লাশি অভিযান চালিয়েছেন গোয়েন্দারা। প্রায় ৪০ লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়। সেই টাকার উৎস সম্পর্কে স্পষ্ট কিছু জানাতে পারেননি তিনি। তদন্তকারীদের দাবি, ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্তত দেড় কোটি টাকার লেনদেন হয়েছে। মনে করা হচ্ছে নিয়োগ দুর্নীতির টাকা মন্ত্রী চন্দ্রনাথের মাধ্যমে লেনদেন হয়েছে।

Post Views: 191

Continue Reading

Previous: ফের ক্যমেরার সামনে আসছেন কঙ্গনা রানাউত, এক নয় দুটি ছবি নিয়ে ফিরছেন বলি অভিনেত্রী
Next: প্রয়াত সুপরিচিত পার্শ্বচরিত্র অভিনেতা আশীষ বরাং, সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন বলি অভিনেতা-অভিনেত্রীর

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.