Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ফের ক্যমেরার সামনে আসছেন কঙ্গনা রানাউত, এক নয় দুটি ছবি নিয়ে ফিরছেন বলি অভিনেত্রী

ফের ক্যমেরার সামনে আসছেন কঙ্গনা রানাউত, এক নয় দুটি ছবি নিয়ে ফিরছেন বলি অভিনেত্রী

Online Desk সেপ্টেম্বর 6, 2025
zsdf.png

ওঙ্কার ডেস্ক: বিগত এক দশকে কঙ্গনা রানাউত বলিউডকে বেশ কিছু দুর্দান্ত ছবি উপহার দিয়েছেন, যার মধ্যে প্রথমেই ‘কুইন’, ‘তনু ওয়েডস মনু’ এর সিক্যুয়েল অন্যতম। তার অভিনীত ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ এখনও পর্যন্ত বলিউডের সবচেয়ে বেশি আয় করা ছবিগুলির মধ্যে একটি। এবার খবর, কঙ্গনা তার এই সফল ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য আবার ফিরতে চলেছেন ক্যামেরার সামনে। জানা গেছে, তিনি পরিচালক বিকাশ বহেল এবং আনন্দ এল রাই-এর সঙ্গে যথাক্রমে ‘কুইন ২’ ও ‘তনু ওয়েডস মনু ৩’-এর জন্য কাজ শুরু করতে চলেছেন।
সূত্র মারফত খবর, কঙ্গনা রানাউত আগামী নভেম্বরের মধ্যে ‘কুইন’-এর সিক্যুয়েলের শুটিং শুরু করতে চলেছেন। জানা গিয়েছে, বিকাশ বহেল ‘কুইন ২’-এর চিত্রনাট্য চূড়ান্ত করে ফেলেছেন এবং বর্তমানে তিনি ছবির লোকেশন খুঁজছেন। প্রথম ছবির মতোই এর সিক্যুয়েলের শুটিংও ভারত এবং তার বাইরেও হবে। ইতিমধ্যেই একটি আন্তর্জাতিক লোকেশন হিসেবে লন্ডনকে তালিকায় রাখা হয়েছে।” খবর অনুযায়ী, চিত্রনাট্যটি এতটাই শক্তিশালী যে পুরো টিম এই ছবিটি নিয়ে খুবই আশাবাদী।
প্রসঙ্গত, ‘কুইন ২’-এর শুটিং শেষ হওয়ার পরপরই কঙ্গনা ‘তনু ওয়েডস মনু’র তৃতীয় পর্বের জন্য কাজ শুরু করবেন। জানা গিয়েছে, “আনন্দ এল রাই ইতিমধ্যেই ‘তনু ওয়েডস মনু ৩’-এর চিত্রনাট্য লিখে ফেলেছেন এবং ২০২৬ সালের প্রথম দিকেই ছবির শুটিং শুরু করার পরিকল্পনা করছেন।” শোনা যাচ্ছে, এই ছবিতে কঙ্গনাকে বিভিন্ন চরিত্রে দেখা যাবে এবং আগের দুটি ছবির মতোই এটিও কমেডি ও ড্রামার মিশেলে একটি পারিবারিক গল্প হতে চলেছে। এই ছবিতে আবারও কঙ্গনা রানাউত এবং আর মাধবনের জুটি ফিরছে, যা ভক্তদের মধ্যে উত্তেজনা ও কৌতুহল দুই-ই তৈরি করেছে।

Post Views: 115

Continue Reading

Previous: কলকাতা বিশ্ববিদ্যালয়ে তৈরি সেমিকন্ডাক্টর চিপ; ডিজিটাল ভবিষ্যতে আশাবাদী গবেষকরা
Next: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আত্মসমর্পণ কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার

সম্পর্কিত গল্প

polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.