Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ফের শিরোনামে হিরো আলম! বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগ

ফের শিরোনামে হিরো আলম! বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগ

Online Desk মে 6, 2025
images-10-1.jpeg

ওঙ্কার ডেস্ক: ফের একবার শিরোনামে বাংলাদেশের বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। বিতর্ক যেন পিছু ছাড়তেই চায় না তাঁর। এবার বিয়ের প্রতিশ্রুতি ও নায়িকা বানানোর আশ্বাস দিয়ে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগ উঠল হিরো আলমের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত আরও ৫ জন। ইতিমধ্যেই সকলের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা।
জানা গিয়েছে, গত রবিবার এক মহিলা উত্তর জনপদ জেলার বগুড়ার নারী ও শিশু নির্যাতন অভিযোগে মামলাটি করেন। জানা গিয়েছে, আদালতের বিচারক মহম্মদ আনোয়ারুল হক অভিযোগকারিণীর জবানবন্দি গ্রহণ করে মামলার অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ও বগুড়ার পুলিশ সুপারকে। অভিযুক্ত অন্য ব্যক্তিরা হলেন হিরো আলমের মেয়ে আলো খাতুন, সহকারী আল আমিন, মালেক, মালেকের স্ত্রী জেরিন এবং আহসান হাবিব।
মামলার অভিযোগ অনুযায়ী, হিরো আলম বিয়ের প্রতিশ্রুতি ও নায়িকা বানানোর আশ্বাস দিয়ে একাধিকবার ওই মহিলাকে নাকি ধর্ষণ করেন। এছাড়াও পরে এক মৌলবি ডেকে কবুল পড়িয়ে তাঁকে বিয়ে করার কথা বলে বিভিন্ন জায়গায় বাড়ি ভাড়া নিয়ে একত্রবাস করেন। এক সময় মহিলা অন্তসত্ত্বা হয়ে পড়লে গত ১৮ এপ্রিল বগুড়ার বাড়িতে নিয়ে গর্ভপাতের জন্য চাপ দেওয়া হয়। রাজি না হওয়ায় ২১ এপ্রিল হিরো আলম-সহ অন্যান্যরা মহিলাকে মারধর করেন বলেও অভিযোগ জানান। এতে গুরুতর রক্তক্ষরণ হলে তাঁকে শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তাঁর গর্ভপাত হয়।
এরপর ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত অভিযোগকারিণী বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এছাড়াও অভিযোগে আরও বলা হয়েছে, সিনেমা তৈরির নাম করে হিরো আলম ওই মহিলার থেকে মোটা অংকের টাকা ধার নেন। কিন্তু এই সমস্ত অভিযোগ অস্বীকার করে হিরো আলম সংবাদ মাধ্যমে বলেন, “আমি ষড়যন্ত্রের শিকার। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এই মিথ্যা অভিযোগ আনা হয়েছে আমার বিরূদ্ধে। আমি এর সঠিক তদন্ত চাই।”
উল্লেখ্য, বহু বিতর্কে জড়ানো হিরো আলম গত বছর বাংলাদেশের সাধারণ নির্বাচনে অংশ নেন। অনেক বাধাবিপত্তি পেরিয়ে প্রার্থী হলেও তিনি জিততে পারেননি।

Post Views: 353

Continue Reading

Previous: বর্ষাকালে কলকাতার কোথাও জল জমবে না, বর্ষার আগে আশ্বাস মেয়রের
Next: প্রয়াত সাংবাদিক বাবজি সান্যাল

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.