Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বাংলা চলচ্চিত্র শিল্পে নতুন প্রতিভার সন্ধানে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

বাংলা চলচ্চিত্র শিল্পে নতুন প্রতিভার সন্ধানে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

Online Desk মে 22, 2025
Saheli.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলা চলচ্চিত্রে তরুণ পরিচালকদের সুযোগ করে দিতে আয়োজিত হচ্ছে বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। বাণিজ্যিক সাফল্য না পেলেও এই শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের মাধ্যমেই উঠে আসবে নতুন প্রজন্মের পরিচালকেরা। এই ফেস্টিভ্যালের ‘থিম নিউ ভয়েস নিউ ভিসন’। সাংবাদিক সম্মেলনে বিনোদন জগতের বহু গুণী অভিনেতা অভিনেত্রী ও পরিচালকেরা উপস্থিত ছিলেন। চলচ্চিত্র শিল্পের উন্নতিতে ডকুমেন্টারি ফিল্ম, শর্ট ফিল্ম একেবারেই হারিয়ে না গিয়ে বানিজ্যিকভাবে সফল করার উদ্যোগ এই ফিল্ম ফেস্টিভ্যালের। এ প্রসঙ্গে ফেস্টিভ্যালের চিফ পার্টন ড. রাজীব শীল এই ফেস্টিভ্যাল সম্পর্কে বলেন নতুনদের জন্য এটি একটি নতুন মঞ্চ। এই ছবির গল্পের মাধ্যমে দর্শকদের নানা বার্তা কিংবা নতুন পরিচালকদের সুযোগ করে দেওয়া। এছারাও তিনি বলেন, শর্ট ফিল্ম বাণিজ্যিক দিক যাতে তার মাথা উঁচু করতে পারে সেই দিক মাথায় রেখেও এই প্রয়াশ।
বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল’২০২৫ এ থাকছে ৫০ টি ছবি। যেখানে ৩৫ বছরের নীচে যেসমস্ত ফিল্ম ডিরেক্টররা রয়েছেন মুলত তাঁদের স্বপ্নকে বাস্তবায়িত করাই এই অনুষ্ঠানের উদ্দেশ্যে। এবং তাঁদের মধ্যে থেকে প্রথম ৩ জনের জন্য রয়েছে সাম্মানিকও। এ প্রসঙ্গে কৌশিক গাঙ্গুলি বলেন, এই ফেস্টিভ্যাল অন্ত্যন্ত প্রশংসনীয়। তরুণ পরিচালকদের জন্য দুর্দান্ত সুযোগ।
বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল’২০২৫ আগামী ২৩ মে থেকে ২৫ মে পর্যন্ত সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিউটে চলবে। তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানে থাকবে নানা ধরনের ছবি ডকুমেন্টারি ফিল্ম। সকল দর্শকদের জন্য বিনামুল্যে দেখানো হবে সব ছবি।

Post Views: 175

Continue Reading

Previous: বুকার পুরস্কারে স্বীকৃতি ভারতীয় লেখিকার, জয় জয়কারে গর্বিত গোটা দেশ
Next: রাজস্থানের বিকানেরে ২৬,০০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস প্রধানমন্ত্রীর

সম্পর্কিত গল্প

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.