Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ছবির পর এবার মঞ্চে ‘সপ্তপদী’, রিনা ব্রাউনের চরিত্রে নতুন মুখ

ছবির পর এবার মঞ্চে ‘সপ্তপদী’, রিনা ব্রাউনের চরিত্রে নতুন মুখ

Online Desk এপ্রিল 13, 2025
FotoJet-19.jpg

ওঙ্কার ডেস্ক: ১৩ এপ্রিল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে মঞ্চস্থ হতে চলেছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘সপ্তপদী’। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে উত্তম কুমার- সুচিত্রা সেন অভিনীত সেই ছবির এবার মঞ্চরূপ দেখবেন দর্শক। উজ্জ্বল চট্টোপাধ্যায়ের পরিচালনা ও রচনা বিন্যাসে ‘সপ্তপদী’ এবার মঞ্চস্থ হবে। এই নাটকেই এবার রিনা ব্রাউনের ভূমিকায় অভিনয় করবেন পায়েল সরকার। একইসঙ্গে প্রথমবার মঞ্চে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী।
একদিকে প্রথম নাট্যাভিনয় আর একদিকে সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয়- দুইয়ে মিলে বলাই যায় যথেষ্ট দায়িত্ব রয়েছে অভিনেত্রীর কাঁধে। এর আগেও পর্দার খ্যাতনামাদের মঞ্চাভিনয়ে দেখা গিয়েছে। এবার সেই পথে পায়েল। তবে প্রথমবার মঞ্চাভিনয়ে সুচিত্রা সেনের চরিত্রে অভিনয় করার দায়িত্ব অনেক। অভিনেত্রী নিজেও সেই কথা স্বীকার করেছেন। আর কৃষ্ণেন্দুর ভূমিকায় অভিনয় করবেন দীপ ভট্টাচার্য। ছবি বিশ্বাসের ভূমিকায় দেখা যাবে দুলাল লাহিড়িকে ও রিনার মায়ের ভূমিকায় থাকবেন দোলন রায়। ছবিতে এই ভূমিকায় ছিলেন ছায়া দেবী।
ছোটপর্দা, বড়পর্দা ও ওটিটির পর এবার মঞ্চেও কাজ করবেন পায়েল। অভিনেত্রী জানিয়েছেন, নতুন কোনও কিছু শুরুর কোনও বয়স হয় না। তাছাড়া রিনা ব্রাউনের মতো চরিত্রে অভিনয়ের সুযোগ কখনই হাতছাড়া করা যায় না। নতুন ভূমিকায় পায়েলের অভিনয় দর্শকের কতটা মনে ধরে এখন সেটাই দেখার।

ভিডিও দেখুন-

Post Views: 136

Continue Reading

Previous: আইএসএল জিতে সমর্থকদের ধন্যবাদ সঞ্জীব গোয়েঙ্কার
Next: ইনস্টাগ্রামে আলাপ, মহিলা চিকিৎসককে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ আইপিএস অফিসারের বিরুদ্ধে

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.