Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পুত্রসন্তানের জন্ম দিলেন জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং, অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভর্তি কমেন্ট বক্স

পুত্রসন্তানের জন্ম দিলেন জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং, অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভর্তি কমেন্ট বক্স

Online Desk ডিসেম্বর 20, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: দ্বিতীয়বার মা হলেন জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং। প্রথম সন্তানের মতো এবারও তাঁর এসেছে পুত্রসন্তান। হর্ষ লিম্বাচিয়া ও ভারতীর সংসারে নতুন অতিথির আগমনের খবর আসতেই খুশির আবেশ অনুরাগী মহলে। এদিন সকালে টেলিভিশন শো’য়ের শুটিং ছিল তাঁর। সেই মতো সেটে হাজিরও হয়েছিলেন শিল্পী। কিন্তু আচমকাই তিনি শারীরিক অসুস্থতা বোধ করেন। পরিস্থিতি বেগতিক দেখে তাঁর স্বামী তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানেই সুস্থ সবল এক শিশুপুত্রের জন্ম দেন ভারতী।
দিনকয়েক আগেই ভারতী ও হর্ষ তাঁদের সুইজারল্যান্ড বেড়াতে গিয়ে দ্বিতীয়বার বাবা-মা হওয়ার সুখবর জানিয়েছিলেন। সোশাল মিডিয়ায় নীল রঙের সিল্ক গাউনে নিজের মেটারনিটি ফটোশুটের ছবিও শেয়ার করেছিলেন ভারতী। ছবির ক্যাপশনে তিনি মজার ছলে লিখেছিলেন, ‘দ্বিতীয় বেবি লিম্বাচিয়া শিগগিরই আসছে।’ যদিও এক সাক্ষাৎকারে ভারতী বলেছিলেন, কন্যা সন্তান যতদিন পর্যন্ত না হচ্ছে, ততদিনই নাকি তিনি চেষ্টা চালিয়ে যাবেন।
ভারতী সিং এবং হর্ষ লিম্বাছিয়া ২০১৭ সালে বিয়ে করেন। ২০২২ সালে, ভারতী তাঁদের প্রথম পুত্র লক্ষ্যের জন্ম দেন। যাঁকে ভালোবেসে গোলা বলে ডাকেন তিনি। ভারতী বহু প্ল্যাটফর্মে বলেছেন, যদি তাঁর কন্যা সন্তান হয়, তা হলেই তাঁর পরিবার পরিপূর্ণ হবে। তবে এবারও তাঁর ইচ্ছে অপূর্ণই থেকে গেলেও, নতুন সদস্যকে নিয়ে আনন্দে মেতে উঠেছেন দম্পতি।

Post Views: 197

Continue Reading

Previous: টি২০ বিশ্বকাপের দল বাছলো ভারত, দলে নেই গিল
Next: হাদির শেষকৃত্যে বিপুল জনসমাগম; বাড়ানো হল নিরাপত্তা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.