Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গুচ্চির কালেকশনে কানে’র শেষ অনুষ্ঠানেও লাইম-লাইটে আলিয়া

গুচ্চির কালেকশনে কানে’র শেষ অনুষ্ঠানেও লাইম-লাইটে আলিয়া

Online Desk মে 25, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: কান চলচ্চিত্র উৎসবের শেষ অনুষ্ঠানেও সবার নজর কেড়ে নিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে শেষমেশ ল’ওরিয়ালের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে উৎসবে অংশ নেন আলিয়া। গুচির ডিজাইন করা এক অনন্য শাড়িতে রেড কার্পেটে পা রাখেন অভিনেত্রী।
এই শাড়ির বিশেষত্ব ছিল এর ‘নো-প্লিট’ ড্রেপ এবং গভীর গলার ম্যাচিং ব্লাউজ। পুরো সাজেই ধরা পড়ল এক মোহময়ী নারীত্বের ছাপ। এর আগে, নিজের প্রথম লুকে আলিয়া বেছে নিয়েছিলেন এক বেজ রঙের স্কিয়াপারেলি গাউন। সেটি ছিল অফ-শোল্ডার স্টাইলে, ফুলের কারুকাজ, অর্গ্যানজা এবং আইভরি রাফলস দিয়ে সাজানো।
চলতি মাসের ২৩ তারিখে ‘দ্য মাস্টারমাইন্ড’ ছবির প্রিমিয়ারে ওই গাউনেই হাজির হয়েছিলেন তিনি। পাপারাজ্জিদের উদ্দেশে ‘নমস্তে’ জানিয়ে এবং হাসিমুখে তিনি লাল কার্পেটে পা রাখেন।
এ বছর কানে মাত্র একটি ভারতীয় ছবি নীরাজ ঘায়ওয়ানের হোমবাউন্ড ‘আঁ সার্তেঁ রেগার’ বিভাগে প্রিমিয়ার হয়। ঈশান খট্টর, জানভি কাপুর ও বিশাল জেঠওয়া অভিনীত এই ছবিটি ৯ মিনিটের দীর্ঘ স্ট্যান্ডিং ওভেশন পায়। আবেগে ভেসে যান পরিচালক, প্রিমিয়ারে তিনি জড়িয়ে ধরেন প্রযোজক করণ জোহরকে। যদিও ছবিটি কোনো পুরস্কার জিততে পারেনি।
এ ছাড়াও, ভারতীয় চলচ্চিত্র নির্মাতা পায়েল কাপাডিয়া এ বছর কান চলচ্চিত্র উৎসবের মূল জুরির সদস্য। তাঁর সঙ্গে আছেন হলিউড অভিনেত্রী হ্যালি বেরি, সাকসেশন-খ্যাত জেরেমি স্ট্রং এবং কোরিয়ান পরিচালক হং সাং-সু। সমাপ্তি অনুষ্ঠানে ঘোষণা করা হবে এবারের পাল্ম দ’র সহ অন্যান্য পুরস্কার।

Post Views: 246

Continue Reading

Previous: ‘চাঁদের অন্ধকার পৃষ্ঠে তোমার সঙ্গে দেখা হবে…’ অভিনেতা মুকুল দেবের শেষ পোস্ট ঘিরে বাড়ছে রহস্য
Next: বাংলা-সহ দেশের চার রাজ্যে বিধানসভায় উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের

সম্পর্কিত গল্প

saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.