Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বাংলা-সহ দেশের চার রাজ্যে বিধানসভায় উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের

বাংলা-সহ দেশের চার রাজ্যে বিধানসভায় উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের

Online Desk মে 25, 2025
eci-rr.jpg

ওঙ্কার ডেস্ক: পশ্চিমবঙ্গ-সহ দেশের চারটি রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী জুন মাসের ১৯ তারিখেই পাঁচ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। গত ফেব্রুয়ারি মাসে ওই কেন্দ্রের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ প্রয়াত হয়েছেন। এ ছাড়াও গুজরাতের কাদি, বিসাবদর, পঞ্জাবের লুধিয়ানা পশ্চিম এবং কেরলের নিলম্বুর কেন্দ্রে উপনির্বাচন হবে আগামী ১৯ জুন। এই কেন্দ্রগুলিতে কোথাও বিধায়কের মৃত্যু হয়েছে কোথাও পদত্যাগ করেছেন নির্বাচিত জনপ্রতিনিধি। ১৯ জুন ভোট গ্রহণ হলেও ফলপ্রকাশ হবে ২৩ জুন।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়ে জয়ী হয়েছিলেন নাসিরুদ্দিন আহমেদ। গত ফেব্রুয়ারি মাসে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে ওই বিধায়কের বয়স হয়েছিল ৭০ বছর। তিন মাস হয়ে গেলেও কালীগঞ্জে কোনও বিধায়ক নেই। অন্য দিকে গুজরাতের কাদিতেও বিধায়ক করসনভাই পঞ্জাভাই সোলাঙ্কির মৃত্যুর কারণে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গুজরাতের বিসাবদরে বিধায়ক পদত্যাগ করার কারণে উপনির্বাচন হচ্ছে। কেরলের নিলম্বুরে নির্দল বিধায়ক পিভি আনওয়ার তৃণমূলে যোগ দেওয়ার পর বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। পাশাপাশি পঞ্জাবের লুধিয়ানা পশ্চিমের আপ বিধায়ক গুরপ্রীত বস্সি গোগির মৃত্যুর কারণে ওই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে।

Post Views: 242

Continue Reading

Previous: গুচ্চির কালেকশনে কানে’র শেষ অনুষ্ঠানেও লাইম-লাইটে আলিয়া
Next: প্রশাসনের নির্দেশ অনুযায়ী সেন্ট্রাল পার্কে শুরু ধর্নাস্থলের কাজ, শুরু হয়েছে ছাউনির কাজ বসানো হয়েছে বায়ো টয়লেট

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.