Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • জল্পনার অবসান, ১ নয় ২টি বাংলা শো’য়ের সঞ্চালনা করবেন সৌরভ গাঙ্গুলি

জল্পনার অবসান, ১ নয় ২টি বাংলা শো’য়ের সঞ্চালনা করবেন সৌরভ গাঙ্গুলি

Online Desk এপ্রিল 20, 2025
SDZFGR.png

ওঙ্কার ডেস্ক: বেশ কয়েকদিন ধরেই চলছে কানাঘুষো সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি একই সঙ্গে ‘দাদাগিরি’ এবং ‘বিগবস’ দুই শো সঞ্চালনা করবেন! টলিপাড়ার অন্দরে কান পাতলেই নানা কথা শোনা যাচ্ছিল। এবার সেই জল্পনায় সিলমোহর দিলেন খোদ দাদা।

জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’। কুইজ অনুষ্ঠানটি এবার দশ বছরে পা রাখতে চলেছে। তবে এবার জিবাংলা ‘দাদাগিরি’তে নয়, বদলে অন্য একটি বাংলা চ্যানেলে ‘দাদাগিরি’ করবেন দাদা। অন্যদিকে, বাংলা টেলিভিশনে আসছে আরেক জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর বাংলা সংস্করণ। সেই শো-ও সঞ্চালনা করবেন স্বয়ং সৌরভ গাঙ্গুলি। উল্লেখ্য, একই চ্যানেলে দুই শো আসতে চলেছে। এই দুই শোয়ের হাত ধরে আরও একবার সঞ্চালক হয়ে ছোটপর্দায় ফিরছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।
জানা গিয়েছে, স্টার জলসায় আসতে চলেছে এই শো। জানা গিয়েছে সৌরভ জানিয়েছেন, এবার ‘দাদাগিরি’র ধরণ পাল্টে যাচ্ছে। স্টার জলসা চ্যানেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পুরো অনুষ্ঠানটি তাঁরা অন্যরকম ভাবে পরিবেশন করতে চান। এরসঙ্গে, তাঁরা জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-ও আনতে চান। তার সঞ্চালক হিসাবেও আমাকেই ভেবেছেন। নতুন নতুন চ্যালেঞ্জ নিতে বরাবর ভালো লাগে। সেই জন্যই রাজি হওয়া। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, “দাদাগিরির প্রথম সিজন করার পর ভেবেছিলাম, পরের সিজনে আর আমায় ডাকবে না। আমি পারব না। সেই সময় মা ভরসা দিয়েছিলেন। আমিও চেষ্টা করেছি নিজেকে যতটা তৈরি করা যায়। দর্শক ভালবাসা দিয়েছেন। ওঁরা আমার শো দেখার জন্য অপেক্ষা করে, তাঁদের উৎসাহ আমায় পরিশ্রমী হয়ে উঠতে সাহায্য করেছে।”
সূত্রের খবর, দুটি শোয়ের জন্য মোট ৩৪ দিন শুটিং করবেন সৌরভ। এক একটি শোয়ের জন্য ১৭ দিন করে সময় দেবেন তিনি। এবার একই চ্যানেলে একসঙ্গে দুটি রিয়েলিটি শো সঞ্চালনা করে বাংলা টেলিভিশনে ইতিহাস গড়তে চলেছেন মহারাজ। শুধু তাই নয়, দুই শো সঞ্চালনার জন্য রাজকীয় পারিশ্রমিকও পেতে চলেছেন তা বলাই বাহুল্য।

Post Views: 83

Continue Reading

Previous: জমজমাট হতে চলেছে একেনবাবুর ‘বেনারসে বিভীষিকা’, প্রকাশ্যে এল টিজার
Next: মেহনতি জনতার ব্রিগেডে বামেদের বড় মুখ সেলিম, মীনাক্ষীর নাম নেই

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.