Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সোশ্যাল মিডিয়ায় ‘কদর্য’ মন্তব্য, এবার পুলিশের দ্বারস্থ হয়েছেন ডোনা গাঙ্গুলী

সোশ্যাল মিডিয়ায় ‘কদর্য’ মন্তব্য, এবার পুলিশের দ্বারস্থ হয়েছেন ডোনা গাঙ্গুলী

Online Desk নভেম্বর 29, 2025
dfr.png

ওঙ্কার ডেস্ক: এবার পুলিশের দ্বারস্থ হলেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় ৷ সোশাল মিডিয়ায় বডিশেমিংয়ের পাশাপাশি তাঁর উদ্দেশে মানহানিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ ডোনার৷ ইতিমধ্যেই এই ঘটনার কারণে তিনি ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন৷
৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নৃত্য পরিবেশন করেন তিনি৷ তারপর থেকেই সোশাল মিডিয়ায় একের পর এক অশ্লীল ও মানহানিকর মন্তব্য করতে শুরু করে এক নির্দিষ্ট ফেসবুক পেজ। সেরকমই একাধিক ‘কদর্য’ মন্তব্য ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়াতেও৷ এমনই অভিযোগ নিয়ে সরাসরি পুলিশের দ্বারস্থ হয়েছেন সৌরভ-পত্নী। পুলিশকে দেওয়া অভিযোগপত্রে তিনি উল্লেখ করেছেন, গত ৪৫ বছর ধরে নৃত্যচর্চার সঙ্গে যুক্ত রয়েছেন। ছোটবেলা থেকেই দেশ-বিদেশের অসংখ্য মঞ্চে ওডিশি নৃত্য পরিবেশন করেছেন। আন্তর্জাতিক মহলেও রয়েছে পরিচয়। কলকাতা চলচ্চিত্র উৎসবে তিনি একটি বিশেষ নৃত্য পরিবেশন করেছিলেন। উৎসবের সেই মুহূর্তের কিছু ছবি পোস্ট করা হয় এক ছদ্মনামধারী ফেসবুক পেজ থেকে। তার পরই শুরু হয় বিদ্বেষপূর্ণ মন্তব্য, কটাক্ষ, বডি শেমিং এবং কুরুচিকর ভাষার ব্যবহার।
প্রসঙ্গত, ডোনা গঙ্গোপাধ্যায় অভিযোগ দায়েরের সময় সেই আপত্তিকর পোস্টের স্ক্রিনশটও জমা দিয়েছেন। এছাড়াও তিনি সন্দেহভাজন বলে মনে হওয়া একটি মোবাইল নম্বরও পুলিশের হাতে তুলে দেন। ঠাকুরপুকুর থানার এক আধিকারিক জানান, “আমরা অভিযোগ পেয়েছি এবং তদন্ত শুরু হয়েছে। ফেসবুক পেজ এবং মোবাইল নম্বরের সূত্র ধরে কারা এই অপমানজনক পোস্ট করেছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

Post Views: 95

Continue Reading

Previous: বিএলও-দের রাজনৈতিক চাপ দেওয়া যাবে না; তৃণমূলকে হুঁশিয়ারি নির্বাচন কমিশনের
Next: আফগানিস্তানকে ভিসা দেওয়া বন্ধ করল ট্রাম্প প্রশাসন

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.