Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • সুখী দাম্পত্যে, রোজকার ভ্লগের পেছনেও রয়েছে আসল কাহিনী, চরম পদক্ষেপ গায়িকা দেবলীনা নন্দীর

সুখী দাম্পত্যে, রোজকার ভ্লগের পেছনেও রয়েছে আসল কাহিনী, চরম পদক্ষেপ গায়িকা দেবলীনা নন্দীর

Online Desk জানুয়ারি 5, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: তিনি সোশ্যাল মিডিয়ার বেশ পরিচিত মুখ। তিনি দেবলীনা নন্দী। তাঁর সুরের জাদুতে বারবার মুগ্ধ হয়েছে দর্শক। একরাশ হাসি, প্রাণোচ্ছ্বাস আর মিষ্টি কণ্ঠেই অনুরাগীদের কাছে তাঁর পরিচয়। কখনও গান, কখনও আবার ঘরোয়া ভ্লগে মন জিতে নিয়েছে বাড়ির মেয়ের মতো। তবে সকল সেলিব্রিটিদেরই দেখলে যেন মন হয় তারাই একমাত্র সুখি, খুশি, বাইরে থেকে দেখলে আগে তেমনই মনে হয়, তাঁর জীবন বুঝি শুধুই সুখ আর সাফল্যের গল্প। কিন্তু সেই ধারণাই একপ্রকার ভেঙে দিলেন স্বয়ং দেবলীনা। নিজের অজানা কষ্টের কথা সমাজমাধ্যমে সামনে এনে জানালেন, তিলে তিলে ভেঙে পড়েছিলেন তিনি। কিন্তু তারপরেই চরম পদক্ষেপ।
নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দেবলীনা। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তিনি। গায়িকার আরোগ্য কামনায় তাঁর অনুরাগীরা। ২০২৪-এ পেশায় এক পাইলটের সঙ্গে বিয়ে হয় তাঁর। দূর থেকে যে সম্পর্ককে রূপকথা মনে হত, তা যেন একেবারেই মিথ্যে তা প্রমাণ করেদিলেন দেবলীনা। ফেসবুক লাইভে এসে যাবতীয় ক্ষোভ-দুঃখ উগরে দিলেন তিনি।
শেষে গায়িকা বলেন, “আমি ভাল নেই। আজ বললাম। আমি সারাক্ষণ ভাল থাকার নাটক করি। কিন্তু আমি খুশি নেই। শুধু ভান করি। এবার আমি হাঁপিয়ে গিয়েছি। একটা সীমা থাকে। সেই সীমা পার হয়ে গিয়েছে। সব কিছুর একটা শেষ আছে। ইতি টানা দরকার।” আর তারপরেই এমন সিদ্ধান্ত নেন তিনি। অন্যদিকে সোশ্যাল মিডিয়ার আর পরিচিত মুখ ওরফে দেবলীনার কাছের বন্ধু সায়ক চক্রবর্তি সমাজমাধ্যমে এসে বন্ধুর এই পরিণতি নিয়ে মুখ খুললেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, এতটাও কাউকে ভালোবাসা ঠিক নয় যে নিজেকেই হারিয়ে ফেলবো। ভালোবাসা মানে তো ২টো মানুষের একসাথে ভালো থাকা, ভালোই যদি না থাকো তাহলে জোর করে নিজে কে বঝানো ঠিক নয় যে আমি ভালো আছি।
যদিও এবিষয়ে দেবলীনার শ্বশুর বাড়ির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইতিমধ্যেই এই খবর সমাজ ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বর্তমানে তাঁর সুস্থতা কামনায় তাঁর পরিবার ও ভক্তরা।

Continue Reading

Previous: সম্পর্কে ইতি টানলেন টলিপাড়ার আরও এক দম্পতি, বিচ্ছেদের সিদ্ধান্ত জয়জিৎ-শ্রেয়ার
Next: হিন্দি ধারাবাহিক নিয়ে নতুন বছরে ময়দানে পরিচালক লীনা গঙ্গোপাধ্যায়, কে হবে নায়ক-নায়িকা?

সম্পর্কিত গল্প

1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
suvendu-voter.jpg

চোরবাগান কাণ্ডে আরও মৃত্যু ঠেকাতেই বেসরকারি হাসপাতালে রেফার, দাবি মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-19.webp

চোরবাগান থেকে শিক্ষা, বিসর্জনে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যের ৪ শহরে ১৮ আইপিএসকে দায়িত্ব! কলকাতাতেই ১২ জন

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.