Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দে-শু জুটিতে ফাটল! ‘ধূমকেতু’র প্রচারের জন্যই ডাক শুভশ্রীকে? দেবের মন্তব্যে পাল্টা কি বললেন লেডি সুপারস্টার?

দে-শু জুটিতে ফাটল! ‘ধূমকেতু’র প্রচারের জন্যই ডাক শুভশ্রীকে? দেবের মন্তব্যে পাল্টা কি বললেন লেডি সুপারস্টার?

Online Desk আগস্ট 29, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: ‘ধূমকেতু’র বক্স অফিসে দৌড় শুরু হতেই ফের দেব-শুভশ্রী জুটিতে ফাটল। দশ বছর বাদে নস্ট্যালজিয়া উসকে প্রচার সেরে পেশাদারিত্বের পরিচয় দিয়েছিল দেশু জুটি। কিন্তু ছবি মুক্তির পরই বদলে গেল সমীকরণ। দেশু অনুরাগীরা বলছেন, ‘এ তো রীতিমতো ফ্যানদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলা!’
এদিকে ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে নানা গুঞ্জন শোনা যায়। ‘ধূমকেতু’র প্রিমিয়ারে নাকি শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে ঠিক করে আমন্ত্রণই জানানো হয়নি। আবার কারও দাবি, সিনেমার প্রচারপর্ব মেটার পরই ‘বাদে’র তালিকায় চলে গিয়েছেন শুভশ্রী। এমন আবহেই সাম্প্রতিক দেবের বিস্ফোরক মন্তব্যও চোখ এড়ায় নি দর্শকদের। যেখানে ‘সুপারস্টার প্রাক্তনে’র মন্তব্যের সারমর্ম করলে দাঁড়ায়, দুই সন্তানের মা হওয়ায় শুভশ্রী আগের সারল্য হারিয়েছেন! ব্যস, নেটভুবন এই মন্তব্যে উত্তেজিত! এবার সেই প্রেক্ষিতেই মুখ খুললেন খোদ শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
সম্প্রতি এক মিউজিক চ্যানেলের আড্ডায় দেবকে ২০২৫ সালে যদি ‘ধূমকেতু’ তৈরি হওয়া, এবং শুভশ্রীকে কাস্ট করা নিয়ে প্রশ্ন করা হলে, উত্তরে দেব বলেন, “ডিপেন্ড করছে ও এখন কোন স্টেজে থাকত। ওর বিয়ে হয়ে গিয়েছে কিনা অথবা দুটো বাচ্চার মা হয়ে গিয়েছে কিনা এই সবকিছুই দেখতাম তখন।” সেই সাক্ষাৎকারেই দেবের সংযোজন, “আমি ছবিতে থাকলে আমাকে ওকেও নিতে হত, কিন্তু আমার চরিত্র কী ডিমান্ড করছে সেটাও আমাকে দেখতে হতো। শুভশ্রীর মধ্যে যদি সেই সারল্য না থাকত, তাহলে অন্য অভিনেত্রীকে বেছে নিতে হতো। শুভশ্রীর জায়গায় তখন অন্য কেউ কাজ করত।” এখানেই শেষ নয়!
প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেই কি ‘ধূমকেতু’তে ‘রূপা’র চরিত্রে দেখা গিয়েছে শুভশ্রীকে, এমন প্রশ্নের মুখে দেব জানান, “শুভশ্রী যদি চরিত্রের জন্য যথাযথ না হতেন তাহলে ছবিতে হয়তো তাকে নেওয়া হতো ঠিকই তবে অন্য কোনও চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হত তাকে।” টলিউড সুপারস্টারের এহেন মন্তব্যের পরই নেটপাড়ায় তুমুল হইচই শুরু হয়। এবার সেই প্রেক্ষিতেই এক সাক্ষাৎকারে মুখ খুললেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুভশ্রীর মন্তব্য, “একজন সংবেদনশীল মানুষ কীভাবে এই ধরনের কথা বলে, আমার জানা নেই। আমার কোনওদিনই পার্শ্বচরিত্র করতে অসুবিধে ছিল না। আমি ‘সন্তান’ করেছি। আমার কাছে সিনেমার চরিত্রই গুরুত্বপূর্ণ। কিন্তু ২০২৫ সালে দাঁড়িয়ে এরকম একটা অসম্মানজনক মন্তব্য, যেখানে তুমি একটা ছবির প্রচার করছো, একজন হিরোইনের সঙ্গে। আমি সত্যিই জানি না…।” পাশাপাশি আবার কি দেশু জুটিকে ফিরে পাওয়ার উত্তরে শুভশ্রীর জবাব, “জানি না, মা হয়ে গিয়েছি, চেহারায় সেই সারল্য তো নেই।” দুই তারকার এহেন বিপরীতমুখী অবস্থান দেখে প্রশ্ন উঠেছে নানা মহলে।

Post Views: 103

Continue Reading

Previous: ট্রাম্পের চেয়ারে বসতে প্রস্তুত জেডি ভ্যান্স, কী এমন ঘটল?
Next: ভারত-চিন সম্পর্ক মসৃণ করতে ভূমিকা রয়েছে শি জিনপিংয়ের ‘গোপন’ চিঠির: রিপোর্ট

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.