Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘সিনিয়র সিটিজেন ক্লাবে যোগ দিল মা’ মায়ের জন্মদিনে আদুরে পোস্ট দেবের

‘সিনিয়র সিটিজেন ক্লাবে যোগ দিল মা’ মায়ের জন্মদিনে আদুরে পোস্ট দেবের

Online Desk জানুয়ারি 15, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি ছবি দেবের মায়ের জন্মদিন। মায়ের বার্থডের মধ্যরাতেই একগুচ্ছ ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন তাঁকে অভিনেতা-সাংসদ। চলতি বছরে ৬০ বছরে পা দিলেন দেবের মা।
এদিনের পোস্ট করা ছবিতে মাকে চুম্বন করতে দেখা যায় তাঁকে। পরের দু’টি ছবি রঘু ডাকাত ছবির শুটিংয়ের সময় তোলা। পরের ছবি দু’টি ২০২৫ সালের দোলে। বাদ যায়নি মিঠুন চক্রবর্তীর সঙ্গে বাবা মায়ের ছবি। রয়েছে রুক্মিণী মৈত্র এবং তাঁর মায়ের সঙ্গে দেবের মায়ের ছবিও। দেখা গেল তাঁদের কাশ্মীর সফরের একটি অদেখা ফ্যামিলি ফটো। এই ছবিগুলো পোস্ট করে দেব ক্যাপশনে লেখেন, ‘মা সিনিয়র সিটিজেন ক্লাবে যোগ দিল। শুভ ৬০ বছরের জন্মদিন মা।’ আর অভিনেতার এই পোস্টে বহু অনুরাগীরা মৌসুমী অধিকারীকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন। সেই পোস্টে আবার দেবের এক অনুরাগী লেখেন, ‘শুভ জন্মদিন আমার না হওয়া শাশুড়ি মা।’ কেউ আবার লেখেন, ‘প্রণাম নেবেন, ভাল থাকবেন।’ তৃতীয় জনের মতে মৌসুমী অধিকারী, ‘রত্নগর্ভা।’
উল্লেখ্য, দেবকে দর্শক শেষবার ‘প্রজাপতি ২’ ছবিতে দেখেছেন। ২০২৫ সালের বড়দিনে বড়পর্দায় মুক্তি পায় এই ছবি। দেবের আগামী ছবি দর্শক দেখবেন ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’। চলতি বছরের স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়ার কথা এই ছবির। এখানে করিমূল হকের জীবনী তুলে ধরা হবে, যিনি বাইকে করে উত্তরবঙ্গের প্রত্যন্ত গ্রামের রুগীদের হাসপাতালে পৌঁছে প্রাণ বাঁচান। সেই ছবির অপেক্ষায় তাঁর অনুরাগীরা। তবে বর্তমানে মায়ের জন্মদিন পালনে ব্যস্ত অভিনেতা।

Post Views: 145

Continue Reading

Previous: আইপ্যাক কান্ডে সুপ্রিম শুনানি, ইডির বিরুদ্ধে এফআইআরে স্থগিতাদেশ শীর্ষ আদালতের
Next: বিএলও-র পর এবার মাইক্রো অবজার্ভারদের বিদ্রোহ, ফরাক্কায় ইস্তফা দিলেন ৯ জন

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.