Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • হাসপাতালে ভর্তি প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র! কেমন আছেন তিনি?

হাসপাতালে ভর্তি প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র! কেমন আছেন তিনি?

Online Desk নভেম্বর 1, 2025
zefr.png

ওঙ্কার ডেস্ক: শুক্রবার রাতে আচমকাই বলি অভিনেতা ধর্মেন্দ্রর হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানা যায়। প্রথমটায় শোনা যায়, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রুটিন চেকআপের জন্য ভর্তি হয়েছেন প্রবীণ অভিনেতা। পারিবারিক সূত্রেই জানা গিয়েছে, উদ্বিগ্ন হওয়ার মতো কোনও কারণ নেই। তবে রাত পোহাতেই ফাঁস হল আসল কারণ!
সূত্রে মারফত খবর, “শ্বাসকষ্টজনিত কারণেই শুক্রবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে ধর্মেন্দ্রকে। বর্তমানে আইসিইউতে রয়েছেন প্রবীণ অভিনেতা।” যদিও দেওল পরিবারের তরফে ধর্মেন্দ্রর শারীরিক পরিস্থিতি নিয়ে এখনও পর্যন্ত কোনওরকম খবর জানানো হয়নি, তবে তাঁর আইসিইউতে থাকার খবর প্রকাশ্যে আসতেই সর্বত্র কৌতূহল, তাহলে কি বর্ষীয়ান অভিনেতা আশঙ্কাজনক পরিস্থিতিতে রয়েছেন? এপ্রসসঙ্গে হাসপাতালের জনৈক কর্মী জানিয়েছেন, “শ্বাসকষ্ট নিয়ে ভর্তি রাতে ভালো ঘুমিয়েছেন তিনি। ধর্মেন্দ্রর শারীরিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক। উদ্বিগ্ন হওয়ার মতো কোনও কারণ আপাতত নেই। রক্তচাপ এবং হৃদস্পন্দন মনিটর করে দেখা হয়েছে, সব ঠিক আছে।” তবে বলিপাড়ায় কানাঘুষো, দিন কয়েক ধরেই নাকি ধর্মেন্দ্রর শরীর ভালো যাচ্ছে না।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে ধর্মেন্দ্রর চোখে অস্ত্রোপচার হয়েছিল। সেসময়ে চোখে ব্যান্ডেজ নিয়ে প্রবীণ অভিনেতার হাসপাতাল থেকে বেরনোর ভিডিও ভাইরাল হয়। তখন তিনি বলেছিলেন, “আমি এখনও শক্ত। আমার দর্শক-অনুরাগীদের জন্য নিজেকে আজও ধরে রেখেছি।” ডিসেম্বর মাসের ৮ তারিখ নব্বইয়ে পা রাখবেন ধর্মেন্দ্র। তার প্রাক্কালেই প্রবীণ অভিনেতার অসুস্থতার খবরে মন খারাপ ঘনিষ্ঠসহ তাঁর ভক্তদের।

Post Views: 202

Continue Reading

Previous: ৩ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে বিএলওদের প্রশিক্ষণ; ভোটার তালিকা সংশোধনের প্রস্তুতিতে জোরকদমে রাজ্য
Next: রাজধানী দিল্লির নাম বদলে ইন্দ্রপ্রস্থ রাখা উচিত; আর্জি বিজেপি সাংসদের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.